মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর আহত ইডেনের ছাত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:২৭ পিএম, ৩০ নভেম্বর ২০১৯ শনিবার
আকলিমা আকতার জুই (২৪)।
রাজধানীর বিজয় স্মরণীতে মোটরসাইকেল থেকে পড়ে ইডেন মহিলা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী গুরুতর আহত হয়েছেন। ওই ছাত্রীর নাম আকলিমা আকতার জুই (২৪)। তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্রী।
আহত ছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আব্দুল খান। উদ্ধারকারী মোটরসাইকেল চালক সুমনের বরাত দিয়ে তিনি বলেন, ‘মিরপুরের কাজীপাড়া থেকে তাকে নিয়ে ফার্মগেট যাওয়ার পথে বিজয় স্মরণী মোড়ে ব্যাগ থেকে মোবাইল বের করতে গিয়ে পেছন থেকে তিনি নিচে পড়ে যান। পরে লোকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসেন ওই চালক।’
এএসআই জানান, মেয়েটি মাথায় গুরুতর আঘাত পেয়েছে। ঢামেকে তার প্রাথমিক চিকিৎসা শেষে আইসিইউতে রাখা হয়েছে।
আহত ছাত্রী জুইয়ের সহপাঠী ঋতু আকতার বলেন, ‘জুই পূর্ব কাজীপাড়ায় থাকেন। সেখান থেকে উবারের মোটরসাইকেল যোগে ফার্মগেট কোচিংয়ে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন। তিনি বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।’
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো