মো.পুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:২৯ পিএম, ৭ মে ২০২৫ বুধবার
মো.পুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩
রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের তিন জন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বুধবার (০৭ মে) ভোর ৪টার দিকে চন্দ্রিমা ১১ নম্বর রোডের একটি তিন তলা বাড়ির নিচতলায় এ দুর্ঘটনা ঘটে।
এদিকে, বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. শাওন বিন রহমান জানান, শিশুর শরীরে ৩০ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। তাকে ভর্তি রাখা হয়েছে। এছাড়া বাকি দুজনের শরীরের ৭ শতাংশ করে দগ্ধ হয়েছে। তাদের অবজারভেশনে রাখা হয়েছে।
দগ্ধরা হলেন- ফাতেমা বেগম (৪০) তার মেয়ে সাদিয়া আফরিন (২০) ও সাদিয়ার ১১ মাস বয়সী মেয়ে ইরশাত জাহান।
ফাতেমার বোন জান্নাতুল ফেরদৌস জানান, আমার বোন ও তার মেয়ে এবঙ মেয়ের জামাই এবং নাতনি নিয়ে থাকেন। ফাতেমা গ্রিন রোডে একটি ক্লিনিকে আয়ার কাজ করেন। গত রাতে বাসাটিতে তারা তিনজনই ছিলেন। সাদিয়ার স্বামী গাড়িচালক। তিনি বাসার বাইরে ছিলেন। ভোরে প্রতিবেশীদের মাধ্যমে ফোনে তিনি খবর পান যে ওই বাসায় আগুন লেগেছে। তখন সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে দেখেন যে তাদেরকে গাড়িতে তোলা হচ্ছে। তখন দ্রুত হাসপাতলে নিয়ে আসেন তিনি।
জান্নাতুল ফেরদৌস আরও জানান, চলতি মাসের ১ তারিখেই ওই বাসায় ভাড়া উঠেছিলেন বোন এবং ভাগনি। গতকাল রান্নার জন্য একটি গ্যাস সিলিন্ডার কিনে এনেছিলেন তারা। রাতে যখন তারা সবাই ঘুমিয়েছিল, সেই সময় বিকট শব্দে বাসায় বিস্ফোরণ হয়। এতে তাদের তিন জনের শরীরে আগুন ধরে যায়। কীভাবে এ বিস্ফোরণ হয়েছে সে বিষয়ে এখনও তিনি কিছু জানি না। তবে ধারনা, গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে এ বিস্ফোরণ হয়ে থাকতে পারে।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য











