মোবাইল ফিরে পেতে এবার সেই পারিশার মামলা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:০৮ পিএম, ২৫ জুলাই ২০২২ সোমবার
ছবি: সংগৃহীত
রাজধানীর কারওয়ান বাজার ট্রাফিক সিগন্যালে মোবাইল ফোন ছিনতাই হওয়ার ঘটনায় মামলা দায়ের করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী পারিশা আক্তার।
রোববার (২৪ জুলাই) রাতে তেজগাঁও থানায় মামলা দায়ের করেন তিনি। গত ২১ জুলাই (বৃহস্পতিবার) বিকেল সাড়ে ৫টার দিকে পারিশা মিরপুর থেকে বিশ্ববিদ্যালয়ে ফেরার সময় রাজধানীর কারওয়ান বাজার ট্রাফিক সিগন্যালে বাসে অপেক্ষায় থাকার সময় ছিনতাইকারী জানালা দিয়ে টান দিয়ে ফোনটি ছিনিয়ে নেয়। এরপর বাস থেকে নেমে পারিশা দুইজন ছিনতাইকারীকে ধরে পুলিশের হাতে তুলে দেন। তবে নিজের ফোন ছিনতাইকারীকে ধরতে পারেননি তিনি। সেদিন থেকে তিন দিন পার হয়ে গেলেও তার ফোন এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ।
ভুক্তভোগী শিক্ষার্থী পারিশা গণমাধ্যমকে বলেন, মোবাইল ফোনে তার থিসিসের সব ডকুমেন্টস এবং প্রয়োজনীয় তথ্য রয়েছে। তার থিসিস জমা দেওয়ার সময় ঘনিয়ে আসছে। তাই ফোনের জন্য এত চিন্তা। তিনি দ্রুত ছিনতাইকারীকে গ্রেপ্তার ও ফোন উদ্ধারের দাবি জানিয়েছেন।
মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে তেজগাঁও থানার ওসি অপূর্ব হাসান বলেন, আমরা তার মোবাইল ফোনটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছি। শিগগিরিই মোবাইল ফোন উদ্ধার এবং ছিনতাইকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হব।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু





