ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ১৫:৫০:৪৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী

মোহাম্মদপুরে বিপুল পরিমাণ সয়াবিন তেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৩৪ এএম, ১২ মার্চ ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

অবৈধভাবে মজুদকৃত বিপুল পরিমাণ সয়াবিন তেল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

শুক্রবার রাতে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ এই তথ্য জানান।

তিনি বলেন, সম্প্রতি সয়াবিন তেলের দাম বাড়ার পর আরও কৃত্রিম সংকট দেখিয়ে একশ্রেণীর অসাধু ব্যবসায়ী বেশি দামে বিক্রি করছে। বিষয়টি নিয়ে দেশজুড়ে সমালোচনা শুরু হলে সরকারের উচ্চ পর্যায় থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি দেখতে বলা হয়।

এবিষয়ে শনিবার তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন বলেও জানান ওসি।