ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ২৩:২৮:৫২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে

মৌলভীবাজারে আগুনে পুড়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৬ পিএম, ২৮ জানুয়ারি ২০২০ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মৌলভীবাজার শহরের সাইফুর রহমান সড়কের একটি দোতালা ভবনে আগুনে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে।মঙ্গলবার বেলা ১১টার দিকে সেন্ট্রাল রোডে পিংকি স্টোর নামে একটি দোকান থেকে লাগা আগুনে এই প্রাণহাণির ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন- সুভাষ রায়, তার মেয়ে প্রিয়া রায় ও বৌদি দীপ্তি রায়। এছাড়া নিহত অন্য দুজন হলেন সুভাষ রায়ের শ্যালক ও তার স্ত্রী। নিহত দীপ্তি রায়ের স্বামী মনা রায় গুরুতর দগ্ধ হয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি আছেন।

স্থানীয়রা জানান, ওই দোকানের পেছনে পিংকি স্টোর দোকান মালিক তার স্ত্রী ও সন্তানদের নিয়ে থাকতেন। আগুন ধরার সময় নারী ও শিশু ঘরের মধ্যে ছিলেন। নিহতদের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মৌলভীবাজার ফায়ার স্টেশনের ম্যানেজার আগুনের বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মৌলভীবাজার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।আগুনে দগ্ধ হয়ে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। তাদের উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

মৌলভীবাজার থানার ওসি আলমগীর হোসেন জানান, এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে দুটি শিশুও রয়েছে।

-জেডসি