মৌলভীবাজারে নারী আইনজীবীকে হত্যা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৭ পিএম, ২৭ মে ২০১৯ সোমবার
ছবি: সংগৃহীত
মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট আবিদা সুলতানা খুন হয়েছেন। রোববার বড়লেখা উপজেলার মাধবগুল গ্রামে এই হত্যা কান্ডটি ঘটনাটি ঘটেছে। তবে কি কারণে এ হত্যাকান্ডটি ঘটেছে তা এখনও নিশ্চিত করে জানা যায়নি।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মৃত আব্দুল কাইয়ুমের তিন মেয়ে রয়েছে। তারা বিয়ের পর থেকে স্বামীর বাড়িতে থাকেন। তাদের মধ্যে আবিদা সুলতানা সবার বড়। আবিদার তার স্বামী শরীফুল ইসলামের সাথে মৌলভীবাজারে শহরে বসবাস করতেন। আবিদা সিলেটের বিয়ানীবাজারে তার বোনের বাড়িতে থেকে রোববার সকাল ৯টার দিকে জরুরী প্রয়োজনে পৈত্রিক বাড়ি মাধবগুল গ্রামে যান। পরিবারের সদস্যরা বিকেল ৪টার পর থেকে মুঠোফোনে যোগাযোগ করে তাকে না পেয়ে মাধবগুল গ্রামে পৈত্রিক বাড়িতে চলে আসেন। এ সময় পৈত্রিক ভাড়াটিয়া ঘরের একটি কক্ষ তালা দেখতে পেয়ে তাদের সন্দেহ হয়। খবর পেয়ে পুলিশ তালা ভেঙে আবিদার লাশ মেঝেতে পড়ে থাকতে দেখেন।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াসিনুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আইনজীবীর বাড়ির একটি কক্ষ থেকে গভীর রাতে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য লাশ নিয়ে আসা হয়। মরদেহের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। আবিদার পৈতৃক বাড়িতে থাকা ভাড়াটিয়া তানভীর আহমদ পলাতক রয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য তানভীরের মা ও স্ত্রীকে আটক করেছে।
এদিকে খুনের এই ঘটনার পর মৌলভীবাজার আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে দোষীকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি জানান।
-জেডসি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার



