মৌলিক বিজ্ঞানে ইরানের জ্ঞান কাজে লাগানো হবে: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৫৩ পিএম, ৩০ এপ্রিল ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যের অধিকারী ইরান বিজ্ঞান ও প্রযুক্তিখাতে বিশেষকরে মৌলিক বিজ্ঞানে ব্যাপক উন্নতি করেছে। এ ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও বাড়ানো সম্ভব। বললেন শিক্ষামন্ত্রী দিপু মনি।
আজ মঙ্গলবার ইরান সফররত শিক্ষামন্ত্রী দিপু মনি ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট সোরেনা সাত্তারির সঙ্গে বৈঠকে এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ইরানের সঙ্গে বিজ্ঞান-গবেষণা ও প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়াতে আগ্রহী বাংলাদেশ। মৌলিক বিজ্ঞান ক্ষেত্রে ইরানের জ্ঞান কাজে লাগানো হবে। মৌলিক বিজ্ঞান বলতে এখানে পদার্থ, রসায়ন ও গণিতকেই বোঝানো হয়েছে।
দিপু মনি বলেন, শিক্ষা ও বিজ্ঞান ক্ষেত্রে সহযোগিতায় কোনো নিষেধাজ্ঞাই বাধা সৃষ্টি করতে পারবে না। বাংলাদেশও বিজ্ঞান-প্রযুক্তি বিশেষকরে বায়োটেকনোলজিতে উন্নতি করেছে। বিভিন্ন ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে বাংলাদেশ নানা পদক্ষেপ নিয়েছে।
এ সময় ইরানের ভাইস প্রেসিডেন্ট বলেন, বিশ্বের সব দেশের সঙ্গেই বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা করতে তেহরান প্রস্তুত রয়েছে। বাংলাদেশের সঙ্গেও ইরান সহযোগিতা বাড়াতে চায়।
-জেডসি
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’







