ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ১৭:৪৮:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই

মৌসুমের ‘সর্বনিম্ন’ তাপমাত্রা রাজধানীতে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২৫ পিএম, ২১ ডিসেম্বর ২০১৯ শনিবার

মৌসুমের ‘সর্বনিম্ন’ তাপমাত্রা রাজধানীতে

মৌসুমের ‘সর্বনিম্ন’ তাপমাত্রা রাজধানীতে

রাজধানী ঢাকায় তাপমাত্রা নেমে এসেছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজ শনিবারের এই তাপমাত্রা মৌসুমের ‘সর্বনিম্ন’ বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সকাল ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। এ সময় তাপমাত্রা ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস

ঢাকায় এর আগে এ মৌসুমে ১৩ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা নামেনি।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, ঢাকায় ২০ ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৪ ডিগ্রি, ১৯ ডিসেম্বর ১৩ ডিগ্রি, ১৮ ডিসেম্বর ১৬ দশমিক ২ ডিগ্রি, ১৭ ডিসেম্বর ১৭ দশমিক ৬ ডিগ্রি, ১৬ ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এদিকে রাজশাহী, যশোর ও চুয়াডাঙ্গা অঞ্চল সমূহের ওপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।