ম্যাজিস্ট্রেটের সঙ্গে রুমিন ফারহানার উত্তপ্ত বাক্যবিনিময়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:২৮ এএম, ১৮ জানুয়ারি ২০২৬ রবিবার
ছবি: সংগৃহীত
বিএনপি থেকে বহিষ্কৃত ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের কর্তব্যরত এক ম্যাজিস্ট্রেটের উত্তপ্ত বাক্যবিনিময়ের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা গেছে, কর্তব্যরত ম্যাজিস্ট্রেটের দিকে রুমিন ফারহানা আঙুল উঁচিয়ে উত্তেজিত ভাষায় কথা বলছেন। এ সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে ‘বৃদ্ধাঙ্গুল’ দেখালেও কিছু করা হয় না উল্লেখ করে তিনি চটে যান। শনিবার বিকেলে সরাইল উপজেলার ইসলামাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
এর আগে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সভা করায় রুমিন ফারহানার এক সমর্থককে ৪০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনা ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
শনিবার দুপুরে রুমিন ফারহানার সঙ্গে সরাইলের নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। তবে এই আয়োজনে কোনো ব্যানার বা মাইক ছিল না। রুমিন ফারহানা মঞ্চে যাওয়ার পর সেখানে ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান উপস্থিত হন। রুমিন ফারহানাকে মঞ্চ থেকে নেমে যেতে বলেন তিনি।
ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে রুমিন ফারহানাকে বলতে শোনা যায়, ‘এক্সকিউজ মি স্যার, এক্সকিউজ মি স্যার, এক্সকিউজ মি স্যার। দিস ইজ দ্য লাস্ট টাইম আই ওয়ানিং ইউ। আই উইল নট লিসেন্ট টু দ্যাট।’
ভ্রাম্যমাণ আদালত পরিচালনকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান বলেন, ‘রুমিন ফারহানা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সভা করছিলেন। ওনাকে চলে যেতে বলা হয়। উনি যাওয়ার সময় উত্তেজিত হয়ে পড়েন। এ ঘটনায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে একজনকে জরিমানা করা হয়েছে।’
ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘আমি আশা করব, এ নির্বাচনে প্রশাসন ও পুলিশ নিরপেক্ষ আচরণ করবে। পক্ষ হয়ে কিছু করবে না।’
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার







