ঢাকা, মঙ্গলবার ৩০, জুন ২০২৬ ২৩:৪৬:২৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহে তিন নারীসহ চারজনের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৭ পিএম, ৬ মার্চ ২০১৯ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহে পৃথক ঘটনায় তিন নারীসহ চারজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে ত্রিশাল উপজেলা ও ময়মনসিংহ সদর থেকে এসব লাশ উদ্ধার করা হয়।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, উপজেলার ধানিখোলা এলাকার ২নং ওয়ার্ডের ওজানপাড়া গ্রামে একটি বাড়ির পেছনে পুকুর ঘাটে গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে রিফা নামে ওই তরুণী। তার লাশ উদ্ধার করা হয়েছে।

ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, শহরের টাউন হল এলাকা থেকে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত (৮০) এক নারী ও সদরের দাপুনিয়া এলাকার একটি ব্রিজের নিচ থেকে অজ্ঞাত (৪০) আরেক নারীর লাশ উদ্ধার করা হয়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান জানান, নগরীর তিনকোনা পুকুর পাড় এলাকায় ট্রেনে কাঁটা পড়ে আব্দুল বারেক (৭৫) নামে এক বৃদ্ধ। তার লাশ উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত সব লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

-জেডসি