ঢাকা, রবিবার ২৮, জুন ২০২৬ ৬:০৩:৪২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে

ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-মেয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৩ পিএম, ২৬ নভেম্বর ২০১৯ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার সহনাটী ইউনিয়নের ধোপাজাঙ্গালিয়া গ্রামে সেচলাইন চালু করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আরশাদুল হক (৩৬) ও তার শিশু সন্তান জান্নাতুল অমি (৩)।

জানা গেছে, সকালে পুকুরে পানি দেয়ার জন্য সেচলাইন চালু করতে যান আরশাদুল। এই সময় তার ৩ বছরের মেয়ে জান্নাতুল কোলে ছিলো। সু্ইস দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় আরশাদুল হকের। মেয়ে অমিকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদাউস বুশরা বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা যায়।  

-জেডসি