ময়মনসিংহে ভাবিকে ধর্ষণের অভিযোগে দেবরের বিরুদ্ধে মামলা
ময়মনসিংহ প্রতিনিধি | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৩:৪৯ পিএম, ৬ অক্টোবর ২০১৭ শুক্রবার
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সদর ইউনিয়নে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর স্বামীর চাচাতো ভাইকে একমাত্র আসামি করে একটি মামলা করা হয়েছে।
ওই নারীর অভিযোগের ভিত্তিতে গতকাল বুধবার রাতে গফরগাঁও থানায় মামলাটি নথিভুক্ত করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা গফরগাঁও থানার উপপরিদর্শক (এসআই) সুমন মিয়া উইমেননিউকে জানান, পরীক্ষার জন্য আজ বৃহস্পতিবার সকালে ওই নারীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হবে। আসামিকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
ওই গৃহবধূর লিখিত অভিযোগ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁর স্বামী গফরগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও আওয়ামী লীগের প্রবীণ কর্মী। সাড়ে সাত বছর আগে তাঁদের বিয়ে হয়। তাঁদের সাড়ে চার বছর বয়সী একটি মেয়ে রয়েছে। ব্যবসার কারণে তাঁর স্বামীকে প্রায়ই গাজীপুরের শ্রীপুরে অবস্থান করতে হয়। এ সুযোগে স্বামীর চাচাতো ভাই রফিক এক বছর ধরে তাঁকে ধর্ষণ করছেন।
এ ঘটনা ফাঁস করলে রফিক ভাই-ভাবী দুজনকেই হত্যা এবং বাড়ির ওপর দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করার হুমকি দেন। সর্বশেষ গত ২৯ সেপ্টেম্বর রাতে রফিক ওই নারীকে ধর্ষণ করেন। পরে গত মঙ্গলবার রাতে রফিক মিয়ার বিরুদ্ধে থানায় ধর্ষণের অভিযোগ করেন তিনি।
ওই ইউপি সদস্য অভিযোগ করে বলেন, অশ্লীল ইঙ্গিত দিয়ে তাঁর স্ত্রীকে উত্ত্যক্ত করতেন ধর্ষণ মামলার ওই আসামি। তাঁর স্ত্রীকে বিতৃষ্ণ করে বিয়ের প্রলোভনও দেওয়া হয়। এর পরও তাঁর স্ত্রী ওই আহ্বানে সাড়া না দিলে বছরখানেক আগে তাঁকে ধর্ষণ করে। এর পর এই কথা ফাঁস করে দিলে স্ত্রীসহ তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়। একই সঙ্গে তাঁদের বাড়ির ওপর দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার কথাও বলেন ওই ধর্ষণ মামলার আসামি। এর পর যখন ইউপি সদস্য বাড়ির বাইরে থাকতেন, তখনই তাঁর স্ত্রীকে ধর্ষণ করা হতো।
গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রায়হানুল আলম জানান, গত ২৯ সেপ্টেম্বর রাতে ইউপি সদস্যের বাড়িতে গিয়ে তাঁর স্ত্রীকে ঘুম থেকে ডেকে তোলেন ধর্ষণের মামলার আসামি। পরে ঘরে ঢুকে ওই নারীকে ধর্ষণ করেন। তবে এই ঘটনা আরো এক বছর আগে থেকেই চলছিল।
- রাজধানীর পাখিরা: কংক্রিটের নগরীতে ডানা মেলে জীবনের গান
- স্বপ্নে রঙ মেশানো মানুষ মুস্তাফা মনোয়ার
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ
- সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫
- এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- বর্ষার শুরুতেই ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগ জরুরি
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র
- এলপি গ্যাসের দাম কমল
- টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- ৬০ বছরের গ্লানি ঘুচিয়ে নতুন ইতিহাস ইংল্যান্ডের
- অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ



