ময়মনসিংহে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক
ময়মনসিংহ প্রতিনিধি | উইমেননিউজ২৪.কমআপডেট: ০২:১৪ পিএম, ৭ জানুয়ারি ২০১৮ রবিবার
ময়মনসিংহ পৌরসভার চরপাড়া কপিক্ষেত এলাকার বস্তি থেকে স্ত্রী হত্যার অভিযোগে এক স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয়রা জানায়, গত ৪ মাস আগে ময়মনসিংহ সদরের পরানগঞ্জ মীরকান্দা পাড়া গ্রামের নওয়াব আলীর কন্যা সাফিয়া আক্তারের (২০) সাথে চরপাড়া কপিক্ষেত বস্তির আবুল হোসেনের ছেলে সাগর হোসেনের (২৫) সাথে বিয়ে হয়। বিয়ের ১৫ দিনের মাথায় সাফিয়া অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। এই নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে দ্বন্দ্ব দেখা দেয়। এরই জেরে চলতি মাসের ১ তারিখে সাগর জোরপূর্বক সাড়ে ৩ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী সাফিয়াকে স্থানীয় ক্লিনিকে নিয়ে গর্ভপাত ঘটায়। এই ঘটনা জানাজানি হলে স্বামী-স্ত্রীর মাঝে দ্বন্দ্ব আরও জোরালো হয়ে ওঠে।
গতকাল শুক্রবার মধ্যরাতে এই বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে তুমুল ঝগড়া বাধে এক পর্যায়ে সাগর সাফিয়াকে মারধর করে। অসুস্থ হয়ে পড়লে সকালে হাসপাতালে নেয়ার পর সাফিয়া মারা যায়। সাফিয়ার মৃত্যু খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয় বাড়ি ঘেরাও করে সাগরকে আটকে রেখে বিক্ষোভ প্রদর্শন করে।
খবর পেয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ মৃতদেহ উদ্ধার ও সাগরকে আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশ পরিদর্শক মনির হোসেন জানান, সাগরকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- বায়ুদূষণে ঢাকার উন্নতি, শীর্ষে লাহোর
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭











