ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ২:২৯:৩৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা আজ ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় নিয়ন্ত্রণহীন বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার মহান স্বাধীনতা দিবস আজ

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪৫ এএম, ১৯ নভেম্বর ২০২১ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

ময়মনসিংহের হালুয়াঘাটে ট্রাকের ধাক্কায় এক বৃদ্ধ মোটরসাইকেলআরোহী নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা আরও দুই আরোহী আহত হয়েছেন। নিহত আব্বাছ আলীর (৭০) বাড়ি উপজেলার সরচাপুর গ্রামে।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বড়বিলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, একই গ্রামের রুহুল মুন্সি (৬০) ও আন্নাছ আলী (২৭)। তারা তাবলীগ জামাতের সঙ্গে জড়িত বলে জানা গেছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান শফিক বলেন, ওই তিনজন মোটরসাইকেলে করে হালুয়াঘাট থেকে বাড়ি ফিরছিলেন। পথে বড়বিলা নামক স্থানে এসে রাস্তায় বিকল অবস্থায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটি ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই আব্বাছ আলীর মৃত্যু হয়। এসময় আহত হন তার দুই সঙ্গী। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুজনকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিনুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করেছেন।