ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ১৯:৪৪:১৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

ময়লার স্তূপ থেকে নবজাতক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৮:৪৪ পিএম, ১৩ মে ২০১৮ রবিবার

 

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ময়লার স্তূপের ভিতর থেকে এক নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। শনিবার ভোর ৫টার দিকে জনতা হাউজিং কাঁচাবাজারের পাশে থেকে শিশুটিকে জীবন্ত অবস্থায় উদ্ধার করা হয়।

 

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, ভোরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের এক পরিচ্ছন্নতাকর্মী রবেলা ঝাড়– দিতে গিয়ে শিশুটির কান্না শুনতে পান। ময়লার স্তূপের দিকে এগিয়ে গেলে নবজাতক কন্যা শিশুটি দেখতে পান। পরে তিনি থানায় খবর দিলে পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে। প্রথমে শিশুটিকে মোহাম্মদপুর আরমান হেলথ কেয়ার সেন্টারে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে শিশুটি সুস্থ আছে।