যমুনা পানির বিপদসীমার ১২৪ সেমি উপরে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪৩ পিএম, ১৮ জুলাই ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
বগুড়ায় প্রতিদিনই বাড়ছে যমুনা নদীর পানি, প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। বৃহস্পতিবার সকালে এই নদীর পানি বিপদসীমার ১২৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
জেলা প্রশাসনের হিসাব অনুযায়ী, সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট উপজেলার ১৫টি ইউনিয়নের ১০২টি গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে। এতে প্রায় ৯০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বন্যায় দুই হাজার পরিবার বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছে।
বগুড়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রায়হান ইসলাম জানান, তিন উপজেলায় বন্যাদুর্গতদের জন্য ৩২২ মেট্রিক টন চাল, দুই হাজার প্যাকেট শুকনা খাবার ও এক হাজার পিস পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বরাদ্ধ দেওয়া হয়েছে।
বন্যায় তিন উপজেলার ৬৪টি প্রাথমিক বিদ্যালয় ও ১১টি মাধ্যমিক বিদ্যালয় প্লাবিত হওয়ায় পাঠদান বন্ধ রয়েছে বলে জেলা শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন।
এ ছাড়া ২০ হাজার পরিবার বিভিন্ন নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে। বাঁধে আশ্রয় নেওয়া পরিবারগুলো দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে। সেখানে রান্নার ব্যবস্থা না থাকায় শুকনা খাবার খেয়ে দিন কাটছে তাদের। সেখানে বিশুদ্ধ খাবার পানি, জ্বালানি ও গবাদি পশুখাদ্যের চরম সংকট দেখা দিয়েছে।
এ ছাড়া সরকারি হিসাব অনুযায়ী, সারিয়াকান্দি উপজেলায় ২২২টি পুকুরের (২৬ হেক্টর) ৭৪ মেট্রিক টন মাছ ভেসে গেছে। এর আনুমানিক মূল্য ১ কোটি ৭২ লাখ টাকা।
এদিকে আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তর ও মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতির আরো অবনতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান ভুঁইয়া।
তিনি বলেন, বন্যা উত্তর এবং উত্তর মধ্যাঞ্চল হয়ে মধ্যাঞ্চলের দিকে প্রভাব বিস্তার শুরু করছে। ফরিদপুর, রাজবাড়ী, শরিয়তপুর ও মুন্সীগঞ্জ এই জেলাগুলো আগামী দুই একদিনের মধ্যে বন্যাকবলিত হবে।
আরিফুজ্জামান ভুঁইয়া বলেন, আগামী এক দুদিনের মধ্যে মধ্যাঞ্চলে যে বন্যা প্রভাব বিস্তার করবে, সেই বন্যা পরিস্থিতি আরো অবনতি হতে পারে। এদিকে দেশের উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি ক্রমেই উন্নতি হচ্ছে।
-জেডসি
- আপনার ভোটকেন্দ্র কোনটি জানবেন যেভাবে
- নেপালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে, নিহত ১২
- ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রাবি অধ্যাপককে অব্যাহতি
- এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ
- ডাবের পানি স্বাস্থ্যের জন্য এতটা কার্যকর কেন?
- ঢাকায় ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক ও ১৯৭ বিদেশি সাংবাদিক
- গুলশান মডেল হাই স্কুল কেন্দ্রে ভোট দিবেন তারেক ও জাইমা
- কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ১০
- রাজধানী ফাঁকা, ভোটের টানে বাড়ি গেছে নগরবাসী
- ঢাকা ও আশপাশের তাপমাত্রা বাড়তে পারে
- ভোটের দিন পাঁচ ধরনের যানবাহন চলাচল নিষেধ
- ভুয়া ভোটের আশঙ্কা, নিকাব খুলে পরিচয় শনাক্তের দাবি
- আপনার ভোট অন্য কেউ দিলে কী করবেন
- সাভার-আশুলিয়া: ফাঁকা সড়ক-মহাসড়ক
- নারী ভোটারদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ চাঁদপুরে, সব কর্মকর্তা নারী
- সারা দেশে কড়া নিরাপত্তা, রাজধানীতে চেকপোস্ট ও টহল জোরদার
- এবার সিলেটে ভূমিকম্প অনুভূত. মাত্রা ৪
- বিয়ের পোশাকে ছবি, আরশ–সুনেরাহর সম্পর্ক নিয়ে ফের গুঞ্জন
- বোরকা ব্যবহার করে জাল ভোটের শঙ্কা, দায় নিতে হবে ইসিকে: বিএনপি
- সারা দেশে সভা-মিছিল নিয়ে নতুন নির্দেশনা ইসির
- নারী ভোটারদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ চাঁদপুরে, সব কর্মকর্তা নারী
- শ্রীমঙ্গলে ৯.৬ ডিগ্রি তাপমাত্রা, শীতে কাবু জনজীবন
- গুলশান মডেল হাই স্কুল কেন্দ্রে ভোট দিবেন তারেক ও জাইমা
- আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- বিদেশি সাংবাদিকদের জন্য হটলাইন চালু
- আপনার ভোট অন্য কেউ দিলে কী করবেন
- ৫০তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫
- কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ১০
- রয়টার্স: ক্ষমতার দোরগোড়ায় তারেক রহমান
- ঢাকা ও আশপাশের তাপমাত্রা বাড়তে পারে










