যাত্রা শুরু হলো একাদশ জাতীয় সংসদের
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৪৬ পিএম, ৩০ জানুয়ারি ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
একাদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হলো। সংসদের উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই স্পিকার নির্বাচন হয়। সর্বসম্মতিক্রমে স্পিকার নির্বাচিত হলেন শিরীন শারমিন চৌধুরী।
বুধবার বিকাল তিনটায় ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে একাদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতেই ড. শিরীন শারমিন চৌধুরীকে স্পিকার করার প্রস্তাব করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী থেকে সংসদ সদস্য নির্বাচিত ওবায়দুল কাদের।
নব নিযুক্ত চিফ হুইফ নুর-ই আলম সিদ্দিকী এই প্রস্তাবকে সমর্থন করে। পরে এটি ভোটে দেয়া হলে প্রস্তাবটি সর্বসম্মতক্রমে গৃহীত হয়। স্পিকার শিরীন শারমিন চৌধুরী ৩০ ডিসেম্বর নির্বাচনে রংপুর ৬ আসন থেকে বিজয়ী হয়েছিলেন।
১৩তম স্পিকার হিসাবে দেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ স্পিকার হিসেবে নিজের নাম লেখান ড. শিরীন শারমিন চৌধুরী।এদিকে, একাদশ জাতীয় সংসদে প্রধান হুইপের দায়িত্ব সামলাবেন মাদারীপুরের সাংসদ নূর-ই-আলম চৌধুরী লিটন।
তার সঙ্গে হুইপ হিসাবে থাকছেন শেরপুরের সাংসদ আতিউর রহমান আতিক, দিনাজপুরের ইকবালুর রহিম, গাইবান্ধার মাহাবুব আরা বেগম গিনি, খুলনার পঞ্চানন বিশ্বাস, জয়পুরহাটের আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও চট্টগ্রামের সামশুল হক চৌধুরী।
গত ৯ জানুয়ারি এই অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া আওয়ামী লীগ এবার টানা তৃতীয় মেয়াদে সরকারে।
ভোট হওয়া ২৯৯ আসনের মধ্যে ২৫৭টিতে জয় পেয়েছে দলটি, জোটগতভাবে তারা পেয়েছে ২৮৮ আসন। অপরদিকে তাদের প্রধান প্রতিপক্ষ বিএনপি ও তাদের জোটসঙ্গীরা সব মিলিয়ে মাত্র আটটি আসন পেয়েছে।
আওয়ামী লীগ ও তাদের জোটসঙ্গী দলগুলোর নির্বাচিতরা গত ৩ জানুয়ারি সংসদ সদস্য হিসেবে শপথ নেন। নিয়ম অনুযায়ী সংসদ নির্বাচনের ফলাফল (গেজেট প্রকাশের) ঘোষণার ৩০ দিনের মধ্যে প্রথম অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে।
ক্ষমতাসীন দলের সংসদ নেতা শেখ হাসিনার নেতৃত্বে ৭ জানুয়ারি শপথ নিয়েছেন নতুন সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা। এদিকে জালিয়াতির অভিযোগ তুলে নির্বাচন প্রত্যাখ্যান করা বিএনপি জোটের নেতারা সংসদ সদস্য হিসেবে শপথ না নেবেন না বলে জানানো হয়েছে।
গতবারের মতো এবারও সংসদে বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে জাতীয় পার্টি। তবে গত সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের চেয়ারে বসছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।
বিরোধী দলীয় উপনেতার দায়িত্বে থাকবেন এরশাদের ভাই জিএম কাদের। আর বিরোধী দলীয় প্রধান হুইপের দায়িত্ব যাচ্ছে মশিউর রহমান রাঙ্গাঁর কাছে। গতবার বিরোধী দলের পাশাপাশি সরকারের মন্ত্রিসভায়ও ছিল জাতীয় পার্টি। তবে এবার জাতীয় পার্টি বা আওয়ামী লীগের অন্য শরিকদের কেউই নতুন সরকারে নেই।
বিশ্নেষকরা মনে করছেন, এই সংসদ কতটা প্রাণবন্ত ও কার্যকর হবে তার অনেকটাই নির্ভর করছে বিরোধী দলের ভূমিকার ওপর। সরকারের কাজের জবাবদিহিতা প্রতিষ্ঠাই হবে এই সংসদের মূল চ্যালেঞ্জ।
-জেডসি
- `স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার`
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
- ‘বউ’ বানানোর নামে নারীদের চীনে পাচার
- জলাবদ্ধতায় চলাচলে যেসব ভুলে ঘটতে পারে দুর্ঘটনা, সতর্ক হোন
- ডায়াবেটিস নিয়ন্ত্রণসহ আরও যেসব উপকার করে আমলকি
- সেমিফাইনালে স্পেন নাকি ফ্রান্স জিতবে কে, জানালো এআই
- দেশের বাজারে কমল সোনার দাম
- বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’











