যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক পরিবর্তন হবে না : মুনা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৩ পিএম, ২ জুন ২০১৯ রবিবার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম বলেছেন, যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) থাকুক কিংবা বা ইইউ থেকে বেরিয়ে আসুক যেটাই হোক না কেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্যিক সম্পর্কের কোন পরিবর্তন হবে না।
তিনি বলেন,‘ইইউ থেকে যুক্তরাজ্য বের হোক বা না হোক। যেটাই হবে-তাতে বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্যিক সম্পর্কের কোন পরিবর্তন হবে না। সম্পর্ক একই রকম থাকবে। যুক্তরাজ্য আমাদের আশ্বস্ত করেছে যে বাংলাদেশ যতদিন এলডিসি স্ট্যাটাস এনজয় করবে,ততদিন একইভাবে জিএসপি সুবিধা পাবে।’
গত বুধবার সেন্ট্রাল লন্ডনের কংগ্রেস হলে দু’দিনব্যাপী পণ্য প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব এ কথা বলেন। লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আশেকুন নবী চৌধুরী হাইকমিশনার সাঈদা মুনা তাসনিমকে উদ্বৃত করে আজ বাসস’কে এসব এ কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সাঈদা মুনা তাসনিম বলেন, ‘২০১৮ সালে বাংলাদেশ এলডিসি থেকে উত্তোরণের প্রক্রিয়ায় প্রবেশ করেছে। এই প্রক্রিয়া চূড়ান্তভাবে ২০২৪ সালে শেষ হবে। তবে গ্রেস পিরিয়ড হিসেবে ২০২৭ সাল পর্যন্ত আমরা এলডিসির সুবিধাসমূহ ভোগ করতে পারব।’
যুক্তরাজ্যে বিপুল সংখ্যক বাংলাদেশী বসবাস করে উল্লেখ করে হাইকমিশনার বলেন,এই প্রবাসীরা তৈরি পোশাকের পাশাপাশি বাংলাদেশের এতিহ্যবাহী পোশাক পছন্দ করে। ব্রিটিশদের পাশাপাশি প্রবাসীদের চাহিদা বিবেচনায় নিয়ে উপযুক্ত ডিজাউনে পোশাক তৈরির ওপর গুরুত্বারোপ করেন তিনি।
প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ব্যবসায়ী মুহিব চৌধুরী বলেন, মূলত বাংলাদেশী তৈরি পোশাক পণ্য প্রদর্শনীর জন্য দ্বিতীয়বারের মত এই আয়োজন করা হয়েছে। আগামী বছর বৃহৎ পরিসর প্রদর্শনীর আয়োজন করা হবে বলে তিনি জানান।
প্রদর্শনী,২০১৯ এর প্রধান নির্বাহী এম লুতফর রহমান জানান, প্রদর্শনীর মূল উদ্দেশ্য হলো জারা বা প্রিমার্কের মত আন্তর্জাতিক ফ্যাশন হাউসের কাছে বাংলাদেশী পোশাককে তুলে ধরা।
১৫ বাংলাদেশী উদ্যোক্তার পাশাপাশি বেশ কয়েকজন ব্রিটিশ উদ্যোক্তা প্রদর্শনীতে অংশগ্রহণ করে। উদ্যোক্তারা জানান,প্রদর্শনীতে তারা ভাল সাড়া পেয়েছেন। যথেষ্ট বিক্রয় আদেশ পাওয়া গেছে।
আয়োজকরা জানান,যুক্তরাজ্যের বাজারে তৈরি পোশাকের পাশাপাশি বাংলাদেশী জামদানি শাড়ি এবং তাঁত, মসলিন ও শিল্কের পোশাকের যথেষ্ট কদর রয়েছে।
ক্রেতারা প্রদর্শনীর ব্যবস্থাপনা এবং শৈল্পিক ডিজাইন ও উন্নতমানের সুতায় তৈরি পোশাক কিনতে পেরে সন্তোষ প্রকাশ করেন।
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ৩ দশক পর ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’











