ঢাকা, সোমবার ২৯, জুন ২০২৬ ২০:২৪:০৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০

যুক্তরাজ্যে একদিনে প্রাণহানি ১৩২৫, শনাক্ত ৬৮ হাজার

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:২০ পিএম, ৯ জানুয়ারি ২০২১ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের ছোবলে বিপর্যস্ত যুক্তরাজ্য। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। শুক্রবার (৮ জানুয়ারি) দেশটিতে একদিনে মারা গেছে ১৩২৫ জন। এ পর্যন্ত দেশটিতে মোট মৃতের সংখ্যা ৭৯ হাজার ৮৩৩ জন।

এছাড়া এদিন যুক্তরাজ্যে ৬৮ হাজার ৫৩ জনের শরীরে কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়ে। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ লাখ ৫৭ হাজার ৪৭২জনে।

দেশটিতে করোনাভাইরাসের অতি সংক্রামক নতুন ধরনের সংক্রমণ ‘নিয়ন্ত্রণের বাইরে’ চলে যাওয়ায় হাসপাতালগুলোতে রোগী উপচে পড়ার ঝুঁকির মুখে লন্ডনে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

শুক্রবার লন্ডনের মেয়র সাদিক খান ‘গুরুতর পরিস্থিতি’ (মেজর ইনসিডেন্ট) ঘোষণা করেন। যা জরুরি অবস্থা জারির শামিল। এই সময়ে তিনি জনগণকে ঘরে থাকার আহ্বান জানান।

সাদিক খান বলেন, ভাইরাসের বিস্তার ‘নিয়ন্ত্রণের বাইরে’ চলে যাওয়ায় লন্ডনের হাসপাতালগুলোর শয্যা আগামী কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যাবে।

‘আমরা গুরুতর পরিস্থিতির ঘোষণা দিচ্ছি। কারণ, আমাদের শহরে হুমকি হয়ে ওঠা করোনাভাইরাসের প্রকোপ সংকটময় মুহূর্তে পৌঁছে গেছে।’ বড় ধরনের কোনো হামলা বা ভয়াবহ দুর্ঘটনা এবং বিশেষত যেসব ঘটনায় মারাত্মক ক্ষয়ক্ষতি, জনজীবন বিপর্যস্ত হওয়া, মানবজীবন, মানবকল্যাণ, অপরিহার্য সেবা, পরিবেশ কিংবা জাতীয় নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ে সেসব ক্ষেত্রেই সচরাচর ‘মেজর ইনসিডেন্ট’ ঘোষণা করা হয়।

লন্ডনে এর আগে সর্বশেষ ২০১৭ সালে সুউচ্চ গ্রেনফেল টাওয়ারে অগ্নিকাণ্ডের সময় এমন গুরুতর পরিস্থিতির ঘোষণা দেয়া হয়েছিল। ওই দুর্ঘটনায় নিহত হয়েছিল ৭২ জন।

এবার করোনাভাইরাসের তাণ্ডবও উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি করেছে। সাদিক খান জানান, লন্ডনের কিছু কিছু জায়গায় প্রতি ২০ জনে একজনের শরীরে ভাইরাস সংক্রমিত হচ্ছে। অ্যাম্বুলেন্স সার্ভিসেও বেড়ে গেছে চাপ। দিনেই আসছে ৯ হাজার কল।

-জেডসি