যুক্তরাজ্যে করোনাভাইরাসে ৫৫ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:০৪ পিএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার
যুক্তরাজ্যে করোনাভাইরাসে ৫৫ জনের মৃত্যু
ব্রিটেন সোমবার জানিয়েছে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে আরো ৫৫ জন প্রাণ হারিয়েছে। বিগত দুই মাসেরও বেশি সময়ের মধ্যে দৈনিক হিসাবে দেশটিতে মৃতের এ সংখ্যা সর্বনিন্ম।
এদিকে স্কটল্যান্ডে করোনাভাইরাসে গত দু’দিনে কেউ মারা যায়নি। খবর এএফপি’র।
সরকার জানায়, গত ২১ মার্চের পর থেকে ২৪ ঘণ্টায় দেশটির মৃতের এ সংখ্যা সর্বনিন্ম। এর পর যুক্তরাজ্যে লকডাউন আরোপ করা হয়।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেন, ‘আগের তুলনায় মৃত্যুর এই সংখ্যা অনেক কম হলেও প্রতিটি মৃত্যু যেকোন পরিবার ও যেকোন কমিউনিটির জন্য মর্মান্তিক ঘটনা।’
তিনি আরও বলেন, ‘করোনাভাইরাসে মৃতের সংখ্যা শূন্যের কোটায় নামিয়ে আনতে আমরা আমাদের সকল কার্যক্রম অব্যাহত রাখবো।’
কোভিড-১৯ ভাইরাস ছড়িয়ে পড়া রোধে সরকারের কার্যক্রম বিষয়ে প্রতিদিনের ব্রিফিংয়ের সময় হ্যাকক বলেন, গত ২৪ ঘণ্টায় লন্ডনের হাসপাতালে করোনাভাইরাসে কেউ মারা যায়নি।
এদিকে স্কটল্যান্ডেও করোনায় মৃত্যু ছাড়া দ্বিতীয় দিন অতিবাহিত হচ্ছে।
তিনি সাংবাদিকদের বলেন, ‘এটা রাজধানী ও স্কটল্যান্ডের জন্য অত্যন্ত ভাল খবর। এক্ষেত্রে সকল উপাত্ত সঠিক পথে রয়েছে।’
তিনি বলেন, ‘এতে দেখা যাচ্ছে, আমরা মহামারি করোনাভাইরাস মোকাবেলায় বিজয় অর্জন করতে যাচ্ছি।’
যুক্তরাজ্যে কোভিড-১৯ ভাইরাসে মৃত্যু হার হ্রাস পাওয়ার প্রবণতা অব্যাহত থাকা সত্ত্বেও দেশটিতে করোনাভাইরাসে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৪০ হাজার ৫৯৭ জনে দাঁড়িয়েছে। যদিও করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা যোগ করলে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়ায় প্রায় ৫০ হাজার।
ইউরোপে করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে যুক্তরাজ্য। তবে বিশ্বে মৃতের সংখ্যার দিক থেকে দেশটি দ্বিতীয় সর্বোচ্চ স্থানে এবং এদিক থেকে প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র।
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ
- হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্মে বড় বদল
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- ঢাকার বাতাসে বড় চমক
- চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- পিছিয়ে যেতে পারে ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- পিছিয়ে যেতে পারে ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ











