যুক্তরাজ্যে পৌঁছাল করোনা টিকার প্রথম চালান
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৫ পিএম, ৫ ডিসেম্বর ২০২০ শনিবার
ছবি: ইন্টারনেট
ফাইজার ও বায়োএনটেক উৎপাদিত নভেল করোনাভাইরাসের টিকার প্রথম চালান হাতে পেয়েছে যুক্তরাজ্য। দেশটির হাসপাতালগুলোতে পাঠানোর জন্য মূল বিতরণ কেন্দ্রে টিকাগুলো রাখা হয়েছে। তবে ঠিক কোন শহরে বা কোথায় তা জানানো হয়নি। সংবাদমাধ্যম বিবিসির খবরে এসব তথ্য জানানো হয়েছে। ফাইজার-বায়োএনটেকের কারখানা বেলজিয়ামে। সেখান থেকে ইউরোটানেল হয়ে ট্রেনে করে যুক্তরাজ্যে প্রবেশ করে টিকার প্রথম চালান।
যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক কোম্পানি ফাইজার ও জার্মানির জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠান বায়োএনটেক যৌথভাবে টিকা উৎপাদন করছে। তাদের কাছে চার কোটি ডোজ অর্ডার দিয়েছে যুক্তরাজ্য। যা দিয়ে দুই কোটি মানুষের শরীরে টিকা প্রয়োগ করা যাবে।
ইংল্যান্ডের উপপ্রধান চিকিৎসা কর্মকর্তা অধ্যাপক জোনাথন ভ্যান-ট্যাম বিবিসিকে বলেছেন, তিনি ধারণা করছেন প্রথম দফায় পাওয়া করোনা টিকা হাসপাতালে ভর্তি এবং মৃত্যু ৯৯ শতাংশ পর্যন্ত কমাতে ভূমিকা রাখতে পারবে। অগ্রাধিকার ভিত্তিতে টিকা যাদের পাওয়ার কথা, তারা সবাই যদি পায় তাহলে তা বেশ কাজের হবে বলে মনে করেন জোনাথন ভ্যান-ট্যাম।
করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন বয়স্করা যাঁদের বয়স ৮০ বছরের বেশি এবং চিকিৎসা কাজে জড়িতরা করোনা টিকা আগে পাবেন। দেশটির সরকারের সিদ্ধান্ত অনুযায়ী জয়েন্ট কমিটি অব ভ্যাকসিনেশন অ্যান্ড ইমিউনাইজেশন (জেসিভিআই) এই অগ্রাধিকার নীতি ঠিক করেছে।
পৃথিবীর প্রথম দেশ হিসেবে গত বুধবার ফাইজার-বায়োএনটেকের করোনাভাইরাসের টিকার অনুমোদন দেয় যুক্তরাজ্য।
গত নভেম্বরে চীনের উহানে দেখা দেওয়া এই ভাইরাসে এ পর্যন্ত বিশ্বব্যাপী ছয় কোটি ৫৫ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে এবং এদের মধ্যে ১৫ লাখ ১১ হাজারের বেশি মানুষ মারা গেছে। যুক্তরাজ্যে ৬০ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। সবচেয়ে বেশি দুই লাখ ৮২ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। বিশ্বখ্যাত পরিসংখ্যান সাইট ওয়ার্ল্ডোমিটার এসব তথ্য জানিয়েছে।
-জেডসি
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত











