যুক্তরাষ্ট্রকে হারালো বাংলাদেশ নারী ক্রিকেট দল
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০১ পিএম, ২ সেপ্টেম্বর ২০১৯ সোমবার
ছবি: সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ নারী দল। যুক্তরাষ্ট্রের দেয়া ৪৭ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় সালমা খাতুনের দল।
স্কটল্যান্ডের লোচল্যান্ডসে রোববার টস জেতার পর ব্যাট করতে যায় যুক্তরাষ্ট্রের নারীরা। আর এই সিদ্ধান্তই কাল হয়ে দাড়ায় তাদের জন্য। ১৯.৫ বলে মাত্র ৪৬ রানে গুটিয়ে যায় মার্কিন দলটি।
বাংলাদেশের স্পিনার নাহিদা আক্তার আদায় করেন তিনটি উইকেট। হয়েছেন ম্যাচ সেরা। এদিকে দুটি করে উইকেট তুলে নেন জাহানারা আলম ও খাদিজা তুল কুবরা। একটি উইকেট শিকার করেন।
ব্যাট হাতে ওপেনার সানজিদা ইসলাম ৩৪ বলে ৩০ রান করে ফিরে যান। আরেক ওপেনার আয়শা রহমান ১১ বলে ৮ রান করে মাঠ ছাড়েন। শেষ পর্যন্ত নিগার সুলতানা ৩ বলে ৫ ও রিতু মনি ৩ বলে ১ রান করে অপরাজিত ছিলেন। এতে ৮.২ ওভারে ৪৮ রান তুলে বড় জয় পায় বাংলাদেশ নারী দল।
এর আগে শনিবার নিজেদের প্রথম ম্যাচে পাপুয়া নিউ গিনির বিপক্ষে নামার কথা থাকলেও বৃষ্টির কারণে ম্যাচটি পণ্ড হয়।
সোমবার রিজার্ভ ডেতে ম্যাচটি আয়োজন করার কথা রয়েছে। এদিকে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মঙ্গলবার স্বাগতিক স্কটল্যান্ডের মুখোমুখি হবে জাহানারা-সানজিদারা।
-জেডসি
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল




