ঢাকা, বৃহস্পতিবার ২৯, অক্টোবর ২০২৬ ২:৩৩:৫৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণ জয় নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’

যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা

ডেস্ক রিপোর্ট | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪২ পিএম, ১৬ আগস্ট ২০২০ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

করোনাভাইরাসে সৃষ্ট পরিস্থিতি এখনো স্বাভাবিক না হওয়ায় মার্কিন নাগরিকদের বাংলাদেশ সফর না করতে চূড়ান্তভাবে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র সরকার। এছাড়াও দক্ষিণ এশিয়ার আরও তিনটি দেশ আফগানিস্তান, ভারত ও ভুটানে মার্কিন নাগরিকদের জন্য স্টেট ডিপার্টমেন্ট লেভেল ফোর ট্রাভেল এডভাইজরি বা রেড অ্যালার্ট জারি করেছে ট্রাম্প প্রশাসন।

রেড এলার্টে বলা হয়েছে, এ মুহূর্তে বাংলাদেশ সফর না করতে মার্কিন নাগরিকদের চূড়ান্তভাবে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র সরকার। একই সঙ্গে এশিয়ার আরও তিনটি রাষ্ট্র আফগানিস্তান, ভারত ও ভুটানের ক্ষেত্রে অভিন্ন মাত্রা বা লেভেলের ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, মার্কিন স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে সর্বশেষ গত ৬ আগস্ট ভ্রমণ সতর্কতা হালনাগাদ করা হয়েছে। সেখানে বিভিন্ন দেশের কোভিড-১৯ পরিস্থিতি ছাড়াও ক্রাইম রেট, সন্ত্রাসের ঝুঁকি, বিভিন্ন গোষ্ঠীর বা দলের অভ্যন্তরীণ বা উপদলীয় কোন্দল এবং বিদেশিদের অপহরণের আশঙ্কার বিষয়টি বিবেচনায় নেয়া হয়েছে।

বাংলাদেশের ক্ষেত্রেও সতর্কতার মাত্রা বা লেভেল অপরিবর্তন রেখে উচ্চ সতর্কতা অবলম্বনে মার্কিন নাগরিকদের পরামর্শ দেয়া হয়েছে বলে স্টেট ডিপার্টমেন্টের নোটিশে উল্লেখ করা হয়েছে।

বড় শহরগুলোতে পেটি ক্রাইম অর্থাৎ ছিনতাই, লুট, অপদস্থ করা বা ড্রাগ ট্রাফিকিংয়ের ঘটনা ঘটে। তাও স্থান এবং সময় বিবেচনায় ঝটিকা বা আচমকা ঘটনাগুলো ঘটে যায়। সন্ত্রাসবাদের সঙ্গে সম্পৃক্ত ঘটনাগুলোও আচমকাই ঘটে। ফলে সার্বিক পরিস্থিতি পর্যালোচনায় উচ্চমাত্রার সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে- এসব দেশ সফর করতে পারেন এমন মার্কিন নাগরিকদের।

-জেডসি