যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার চায় ঢাকা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:২৯ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২১ শুক্রবার
সংগৃহীত ছবি
বাংলাদেশে আরো মার্কিন বিনিয়োগের আমন্ত্রণ জানিয়ে বাংলাদেশী পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার প্রদানের জন্য যুক্তরাষ্ট্রকে (ইউএস) আহ্বান জানিয়েছে ঢাকা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার নিউইয়র্কে মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরম্যান এবং ভুটান, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কা থেকে আগত অন্যান্য মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এই আহ্বান জানান।
বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে কোভিড-১৯ পরিস্থিতির সময়ও বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতির কথা তুলে ধরেন আলম।
প্রতিমন্ত্রী বাংলাদেশ ও অন্যান্য জলবায়ু ঝুঁকিপূর্ণ দুর্বল দেশগুলোর জলবায়ু চ্যালেঞ্জ এবং এই চ্যালেঞ্জ মোকাবেলায় ঢাকার অগ্রণী ভূমিকার কথা বলেন।
বৈঠকে রোহিঙ্গা সংকটের বিষয়টিও উত্থাপিত হয়। তিনি যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গাদের নিজ ভূখন্ডে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্থায়ীভাবে প্রত্যাবর্তন নিশ্চিত করার জন্য জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
দ্বিপাক্ষিক বিষয়ে আলম বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাসকারী বঙ্গবন্ধুর আত্ম-স্বীকৃত খুনী রাশেদ চৌধুরীকে হস্তান্তরের বিষয়টি উত্থাপন করেন।
শেরম্যান বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের সম্পর্কের কথা স্মরণ করেন এবং আগামী দিনে বাংলাদেশের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আশ্বাস দেন।
বৈঠকে আলম দক্ষিণ ও মধ্য এশিয়ার নবনিযুক্ত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রদূত ডোনাল্ড লুকেও অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য হিসেবে জাতিসংঘের ৭৬তম সাধারণ পরিষদের অংশ নিতে প্রতিমন্ত্রী এখন নিউ ইয়র্কে রয়েছেন।
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- বিশ্বের নানা দেশে নারী প্রধানমন্ত্রী, নেতৃত্বে বাড়ছে নারী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল






