যুক্তরাষ্ট্রের শহরে শহরে বিজয় মিছিল-উচ্ছ্বাস
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৯ পিএম, ৮ নভেম্বর ২০২০ রবিবার
ছবি: ইন্টারনেট
অবশেষে অপেক্ষার অবসান। জো বাইডেন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার খবরে হোয়াইট হাউজের বাইরে জমায়েত হয়েছে উচ্ছ্বসিত বাইডেন সমর্থকরা। সেখানে জড়ো হয়ে বিজয় উদযাপনে মেতেছে হাজারো বাইডেন সমর্থক। রয়টার্স।
নির্বাচিত হওয়ার খবর প্রকাশের পরই ক্যালিফোর্নিয়া থেকে নিউ ইয়র্ক পর্যন্ত শহরে শহরে রাস্তায় নেমে উদযাপন করছে মানুষ। ডোনাল্ড ট্রাম্পও অবশ্য হাল ছাড়েননি। আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এ নেতা। তার কথায়, ‘নির্বাচন শেষ হতে এখনও অনেক বাকি।’
হোয়াইট হাউজের বাইরের রাস্তায় এখন উৎসবের আমেজ। গাড়ির হর্ন ও বাদ্যযন্ত্র বাজিয়ে নিজেদের উচ্ছ্বাসের জানান দেন বাইডেন সমর্থকরা। গান-বাজনা আর শ্যাম্পেইনের বোতল নিয়ে উল্লাস করতে দেখা যায় তাদের।
তুমুল হর্ষধ্বনি আর হাততালি শোনা গেছে ওয়াশিংটনজুড়ে। বহু মানুষ ব্যালকনিতে দাঁড়িয়ে চিৎকার করে, গাড়ির হর্ন বাজিয়ে, থালা-বাসন পিটিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। আওয়াজ আসছিল সেখানকার ক্যাপিটল ভবনের চারপাশ থেকেও। এসময় অনেককেই খুশির অশ্রু মুছতে দেখা গেছে।
সমবেত জনতার অনেকের হাতেই ছিল মার্কিন পতাকা। সমকামীদের পতাকা নিয়েও সেখানে হাজির হন অনেকে। কেউবা আবার এসেছিল ব্ল্যাক লাইভস ম্যাটার লেখা টি-শার্ট পরে।
বাইডেনকে জয়ী ঘোষণার পর ব্রুকলিনের রাস্তায়ও ছিল আনন্দ-উল্লাস। অনেকেই বাড়ির ছাদে উঠে নাচ শুরু করেন। রাস্তা দিয়ে চলাচলরত পথচারীদেরও তাতে সমর্থন দিতে দেখা যায়। ব্ল্যাক লাইভস ম্যাটার প্লাজা এলাকায় বিজয় উদযাপন করছিলেন হাজারো মানুষ। দিনভর নাচ-গানের মধ্য দিয়ে দিবসটি উদযাপনের পরিকল্পনা রয়েছে বাইডেন সমর্থকদের।
করোনা মহামারির মধ্যেই এদিন হোয়াইট হাউজের বাইরে সমবেত হন বাইডেন সমর্থকরা। তবে তাদের বেশিরভাগেরই মাস্ক ছিল। উচ্ছ্বসিত ডেমোক্র্যাটদের ভিড় এতোটাই বেশি ছিল যে, মানুষের উপচেপড়া ভিড়ে এক পর্যায়ে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
-জেডসি
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা











