যুক্তরাষ্ট্রে আক্রান্ত প্রায় ২৬ লাখ, মৃত্যু ১২৮১৫২
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫০ পিএম, ২৮ জুন ২০২০ রবিবার
ছবি: ইন্টারনেট
প্রাণঘাতি করোনায় জর্জরিত মার্কিন যুক্তরাষ্ট্রে থামছেই না প্রকোপ। উল্টো সময় যত দীর্ঘ হচ্ছে, ভয়াবহতা আরও নতুন রূপ নিচ্ছে সেখানে। এতে করে চরম সংকটের পথে এখন ট্রাম্পের দেশ। ইতিমধ্যে তার দেশে করোনার শিকার প্রায় ২৬ লাখ মানুষ। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ২৮ হাজারের বেশি ভুক্তভোগীর।
বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্তের তালিকায় যোগ হয়েছে ৪৩ হাজার ৫৮১ জন। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে ২৫ লাখ ৯৬ হাজার ৫৩৭ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ গেছে ৫১২ জনের। এ নিয়ে দেশটির ১ লাখ ২৮ হাজার ১৫২ জনের মৃত্যু হলো করোনায়। সুস্থতা লাভ করেছেন ১০ লাখ ৮১ হাজার ভুক্তভোগী।
এর মধ্যে শুধু নিউইয়র্কেই আক্রান্ত ৪ লাখ ১৬ হাজার ছাড়িয়েছে। যেখানে ৩১ হাজার ৪৫২ জন মানুষের মৃত্যু হয়েছে। তবে, বর্তমানে সেখানে অনেকটা নিয়ন্ত্রণে ভাইরাসটি।
সংক্রমণে দ্বিতীয় সর্বোচ্চ শহর ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ১১ হাজার ছুঁই ছুঁই করোনা রোগীর সংখ্যা। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫ হাজার ৯০৪ জনের।
নিউ জার্সিতে করোনার শিকার ২ লাখ ৭৬ হাজার মানুষ। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১৫ হাজার ৯১ জনের।
সংক্রমণ ভয়ানক রূপে বাড়ছে টেক্সাসে। এখন পর্যন্ত এ শহরে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৯ হাজারের কাছাকাছি। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ২ হাজার ৪০৬ জনের।
ইলিনয়সে ১ লাখ ৪২ হাজার ১৩০ জন মানুষের শরীরে ভাইরাসটির সংক্রমণ পাওয়া গেছে। এর মধ্যে ৭ হাজার ৭৪ জনের মৃত্যু হয়েছে।
ফ্লোরিডায় আক্রান্ত ১ লাখ সাড়ে ৩৩ হাজার ছুঁই ছুঁই। ইতিমধ্যে সেখানে ৩ হাজার ৩৯২ জনের মৃত্যু হয়েছে করোনায়।
ম্যাসাসুয়েটসসে সংক্রমণ ১ লাখ সাড়ে ৮ হাজার পেরিয়েছে। যেখানে ৮ হাজার ৪১ জন প্রাণ হারিয়েছেন।
পেনসিলভেনিয়ায় ৮৯ হাজারের বেশি মানুষ করোনার শিকার। এর মধ্যে না ফেরার দেশে সেখানকার ৬ হাজার ৬৬০ জন।
এদিকে, দেশটির স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের ধারণা ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে অন্তত ২০ মিলিয়ন (দুই কোটি) মানুষ করোনার শিকার হয়েছেন। দেশটির দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) বলছে, ‘প্রকৃত তথ্য হলো প্রকাশিত সংখ্যার অন্তত ১০ গুণ বেশি মানুষ করোনার ভয়াবহতার শিকার।’
আর দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফৌসি জানিয়েছে, ‘যুক্তরাষ্ট্রে আগামী কয়েকদিনে মহামারি রূপ নেয়া করোনা আরও ভয়াবহ আকার ধারণ করবে।’ যা ইতিমধ্যে শুরু হয়েছে।
সতর্ক করে দিয়ে তিনি বলেন, ‘বর্তমানে কিছু অঙ্গরাজ্যে করোনা ভাইরাসের বিরক্তিকর উত্থান দেখছে জাতি। তবে সামনের দিনগুলোতে এ সংক্রমণ আরও ভয়াবহ রূপ ধারণ করবে।’
অবশ্য, বাস্তব অবস্থাও তাই বলছে। এতে করে দেশটি ভয়াবহ সংকটের মধ্যে পড়তে যাচ্ছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধেক অঙ্গরাজ্যে নতুন করে সংক্রমণ বেড়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন তরুণ জনগোষ্ঠী, যাদের বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে।
-জেডসি
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- রাজধানীর পাখিরা: কংক্রিটের নগরীতে ডানা মেলে জীবনের গান
- স্বপ্নে রঙ মেশানো মানুষ মুস্তাফা মনোয়ার
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ
- সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫
- এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- বর্ষার শুরুতেই ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগ জরুরি
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- রাজধানীর পাখিরা: কংক্রিটের নগরীতে ডানা মেলে জীবনের গান
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫
- নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী
- স্বপ্নে রঙ মেশানো মানুষ মুস্তাফা মনোয়ার
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে











