যুক্তরাষ্ট্রে আরো প্রায় ৬০ হাজার লোক করোনা আক্রান্ত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৮ পিএম, ১৪ জুলাই ২০২০ মঙ্গলবার
যুক্তরাষ্ট্রে আরো প্রায় ৬০ হাজার লোক করোনা আক্রান্ত
যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে নতুন করে আরও ৫৯ হাজার ২২২ জন আক্রান্ত হয়েছে। জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে। খবর এএফপি’র।
স্থানীয় সময় রাত সাড়ে ৮ টা পর্যন্ত (গ্রীনিচ মান সময় মঙ্গলবার ০০৩০ টা) বাল্টিমোর ভিত্তিক ওই ইউনিভার্সিটির সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে মহামারি করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩৩ লাখ ৬০ হাজার ছাড়িয়ে গেল।
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সাম্প্রতিক সপ্তাহগুলোতে অনেক বেড়ে গেছে।
গত শনিবার দেশটিতে ৬৬ হাজার ৫২৮ জন কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়। ২৪ ঘণ্টায় কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তের সংখ্যার দিক থেকে এটি ছিল একটি নতুন রেকর্ড।
জনস হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান অনুযায়ী, যুুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ ভাইরাসে নতুন করে আরও ৪১১ জন প্রাণ হারিয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ১ লাখ ৩৫ হাজার ৫৮২ জনে দাঁড়ালো।
সম্প্রতি দেশটির দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে করোনাভাইরাসের সংক্রমণ অনেক বেড়ে যাওয়ায় এ দুই অঞ্চলের রাজ্যগুলোর ব্যবসা প্রতিষ্ঠান ফের খুলে দেয়ার প্রক্রিয়া থেমে গেছে। এসব অঞ্চলে বর্তমানে মাস্ক পরার ওপর বেশি গুরুত্ব দেয়া হচ্ছে এবং করোনার বিস্তার রোধে বিভিন্ন পদক্ষেপ আবারো জোরদার করা হয়েছে।
সোমবার ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেটিক গভর্ণর গ্যাভিন নিউসম করোনা সংক্রমণ রোধে ইনডোর রেস্টুরেন্ট, বার, সিনেমা হল, নাট্যশালা, সেলুন এবং উপাসনালয় বন্ধের নির্দেশ দিয়েছেন।
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ
- সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫
- এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- বর্ষার শুরুতেই ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগ জরুরি
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র
- এলপি গ্যাসের দাম কমল
- টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- ৬০ বছরের গ্লানি ঘুচিয়ে নতুন ইতিহাস ইংল্যান্ডের
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু
- এইচএসসি পরীক্ষা শুরু আজ,অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী











