যুক্তরাষ্ট্রে আশ্রয় পেলেন প্রথম আফগান নারী পাইলট
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৭:০৬ পিএম, ৪ মে ২০১৮ শুক্রবার
ক্যাপ্টেন নিলুফার রাহমানি। আফগানিস্তান বিমান বাহিনীর প্রথম নারী পাইলট তিনি। জঙ্গিগোষ্ঠীর কাছ থেকে প্রাণনাশের হুমকি পাওয়া এ নারী পাইলটকে আশ্রয় দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
এ বিষয়ে নিলুফারের আইনজীবী কিম্বারলি মটলি জানিয়েছেন, নিলুফার ও তার পরিবার জঙ্গিগোষ্ঠীর হুমকির কারণে ১৬ মাস আগে যুক্তরাষ্ট্রে আশ্রয় চেয়েছিলেন। তাকে আফগান জঙ্গিরা হত্যার হুমকি দিয়েছিলো।
এ আইনজীবী আরো জানান, হত্যার হুমকির কারণে তার পরিবার একাধিকবার বাসস্থান পরিবর্তন করেছে। আফগানিস্তানে ফিরলে তাকে জীবন নিয়ে শঙ্কায় থাকতে হতো। প্রশিক্ষণের জন্য নিলুফার ২০১৫ সালে প্রথম যুক্তরাষ্ট্র সফর করেন।
নিলুফার যুক্তরাষ্ট্রে আশ্রয় নিতে পেরে ভীষণ খুশি। সম্প্রতি এ নারী পাইলট মিডিয়ায় বলেন, আমি সত্যিই খুবই আনন্দিত। যুক্তরাষ্ট্রে আশ্রয় পেতে যারা অবদান রেখেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। আমি আমার স্বপ্নের পেশায় ফিরতে চাই।
নিলুফার আফগানিস্তানে প্রথম নারী হিসেবে বিমান বাহিনীর পাইলট হন, ২০১৩ সালে। এ কারণে ২০১৫ সালে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘ইন্টারন্যাশনাল উইম্যান অব কারেজ অ্যাওয়ার্ড’ অর্জন করেন তিনি।
- সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
- আজ থেকে টানা ৪ দিন সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে
- সম্পর্কের দূরত্ব কমাতে ক্ষমা চাইবেন যেভাবে
- ঘূর্ণিঝড় ‘মুরাসু’র প্রভাব কাটছে, দেশে শীতের আভাস
- দাদার স্মরণে তহবিল সংগ্রহে ম্যারাথনে অংশ নিয়ে মৃত্যু
- নিত্যপণ্যের লাগামহীন দামে দিশাহারা নিম্ন ও মধ্যবিত্তরা
- রাশনাকে প্রধান করে নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের কমিটি
- ফারিহার স্বপ্নপূরণে পাশে দাঁড়ালো মহিলা ক্রীড়া সংস্থা
- ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের
- মুক্তিযুদ্ধ জাদুঘরে জাতীয় চার নেতার প্রদর্শনী স্থগিত
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ফলাফলে এগিয়ে ডেমোক্র্যাটরা
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- এআইভিত্তিক কম্পিউটার ও ল্যাপটপ আনল গিগাবাইট
- কুমিল্লার ব্লু ওয়াটার পার্কে দুই দিনের আনন্দভ্রমণ
- শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- কুমিল্লার ব্লু ওয়াটার পার্কে দুই দিনের আনন্দভ্রমণ
- এলপিজির দাম বেড়ে আজ যত টাকায় বিক্রি হচ্ছে
- জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ
- মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ
- এআইভিত্তিক কম্পিউটার ও ল্যাপটপ আনল গিগাবাইট
- স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ
- সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড়
- শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড
- চলতি সপ্তাহে টানা তিন দিনের ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ
- ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত
- মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল
- ফারিহার স্বপ্নপূরণে পাশে দাঁড়ালো মহিলা ক্রীড়া সংস্থা
- বনানীতে আগুনে দগ্ধ ফিলিপাইনের নারী মারা গেছেন











