যুক্তরাষ্ট্রে একদিনে করোনায় আক্রান্ত ৬৩ হাজার ৬৪৩
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০৭ পিএম, ১১ জুলাই ২০২০ শনিবার
যুক্তরাষ্ট্রে একদিনে করোনায় ৬৩ হাজার ৬৪৩ জন আক্রান্ত
যুক্তরাষ্ট্রে শুক্রবার মহামারি করোনাভাইরাসে নতুন করে আরো ৬৩ হাজার ৬৪৩ জন আক্রান্ত হয়েছে। জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।
স্থানীয় সময় রাত সাড়ে ৮ পর্যন্ত (গ্রীনিচ মান সময় শনিবার ০০৩০ টা) বাল্টিমোর ভিত্তিক ওই ইউনিভার্সিটির পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ ভাইরাসে নতুন করে আরো ৭৭৪ জন প্রাণ হারিয়েছে।
এ মহামারি ভাইরাসে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩১ লাখ ৮০ হাজার ছাড়ালো এবং দেশটিতে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১ লাখ ৩৩ হাজার ৯৬৯ জনে দাঁড়িয়েছে।
এর আগের দিন বুধবারও প্রাত্যহিক আক্রান্তের নতুন রেকর্ড হয়। সেদিন ২৪ ঘণ্টার হিসাবে ৬৫ হাজার ৫৫১ জন করোনায় সংক্রমিত হয়।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রে, বিশেষকরে দেশটির দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে। এতে মৃত্যু হারও খুব শিগগির বাড়তে পারে বলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা আশংকা করছেন।
সাম্প্রতিক দিনগুলোতে টেক্সাস ও ফ্লোরিডায় কোভিড-১৯ ভাইরাসে রেকর্ড সংখ্যক মৃত্যুর খবর জানা গেছে।
যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রমণ রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি বৃহস্পতিবার রাজনৈতিক বিশ্লেষণ বিষয়ক ওয়েবসাইট ফাইভথার্টিএইট’কে বলেন, ‘একটি দেশ হিসেব যখন আমরা যুক্তরাষ্ট্রকে অন্য দেশগুলোর সাথে তুলনা করি তখন আমি মনেকরি না আপনি বলতে পারেন আমরা অনেক ভাল করছি।’
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে বলেন, ডা. ফাউচি একজন ভাল মানুষ। তবে তিনি অনেক ভুল করেছেন। আর এ জন্য ট্রাম্প তার প্রশাসনের অংশ হলেও এ বিজ্ঞানীর কঠোর সমালোচনা করেন।
এদিকে কোভিড-১৯ ভাইরাসে মৃতের ও আক্রান্তের সংখ্যা আবার অনেক বেড়ে যাওয়ার কারণে এ দুই অঞ্চলের রাজ্যগুলোতে ব্যবসা প্রতিষ্ঠান ফের খুলে দেয়ার প্রক্রিয়া থেমে গেছে।
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- বাংলাদেশসহ ১০ দল নিয়ে আইসিসির নতুন টুর্নামেন্ট
- বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে
- জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- শরীরের পরিবর্তন ও ট্রল নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা কাইফ
- চরম ঝুঁকিতে দেশের পাঁচ শতাধিক সরকারি-বেসরকারি ওয়েবসাইট
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি
- ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ
- মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ,যান চলাচল ব্যাহত
- শরীরের পরিবর্তন ও ট্রল নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা কাইফ
- তেঁতুলিয়ায় বাড়ছে শীতের অনুভূতি
- ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ
- ঘূর্ণিঝড় অর্নবের প্রভাবে বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ,যান চলাচল ব্যাহত
- সুস্বাদু এবং মজাদার মাংসের পিঠার রেসিপি
- গাজার শিশুদের বাঁচাতে হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড
- বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মদিন আজ
- ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে
- শাহজালালে দুই নারী যাত্রীর প্যান্টে মিলল ২৪ কোটি টাকার সোনা
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী
- চরম ঝুঁকিতে দেশের পাঁচ শতাধিক সরকারি-বেসরকারি ওয়েবসাইট
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি
- প্রাইজবন্ডের ১২৫তম ড্র রোববার, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা







