ঢাকা, সোমবার ২৯, জুন ২০২৬ ২৩:৪৬:২৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০

যুক্তরাষ্ট্রে একদিনে রেকর্ড সুস্থ, মৃত্যু আরও ২ হাজার

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৬ পিএম, ৫ জানুয়ারি ২০২১ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মার্কিন যুক্তরাষ্ট্রে উন্নতি নেই করোনা পরিস্থিতির। তারপরও দীর্ঘদিন পর গত একদিনে আক্রান্তের তুলনায় অধিক সংখ্যক রোগী করোনামুক্ত হয়েছেন। এদিন রেকর্ড পৌনে তিন লাখ মানুষ সুস্থতা লাভ করেছেন। নতুন করে প্রাণ হারিয়েছেন প্রায় দুই হাজার মার্কিনি। এতে করে মৃতের সংখ্যা ৩ লাখ ৬২ হাজার ছাড়িয়েছে।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৯০ হাজার ১৬৫ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এতে করে সংক্রমিতের সংখ্যা বেড়ে ২ কোটি ১৩ লাখ ৫৩ হাজার ৫১ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৯৮৭ জন। এ নিয়ে প্রাণহানি বেড়ে ৩ লাখ ৬২ হাজার ১২৩ জনে ঠেকেছে।

অপরদিকে, সংক্রমণের তুলনায় কম হলেও গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২ লাখ ৭৬ হাজারের বেশি ভুক্তভোগী। এতে করে সুস্থতার সংখ্যা ১ কোটি ২৭ লাখ ৩৬ হাজার ৫১২ জনে পৌঁছেছে।

গত বছরের ২১ জানুয়ারি শিকাগোর এক বাসিন্দার মধ্যে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। এরপর থেকে ক্রমান্বয়ে ভয়ানক হতে থাকে পরিস্থিতি।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা ইতোমধ্যে তাদের দেশের অন্তত ২০ মিলিয়ন (দুই কোটি) মানুষ করোনার শিকার হয়েছেন। দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) বলছে, ‘প্রকৃত তথ্য হলো, প্রকাশিত সংখ্যার অন্তত ১০ গুণ বেশি মানুষ করোনার ভয়াবহতার শিকার।’

এর মধ্যে সংক্রমণ আশঙ্কাজনক হারে দীর্ঘ হচ্ছে ক্যালিফোর্নিয়ায়। যেখানে সংক্রমিতের সংখ্যা ২৪ লাখ ৬৪ হাজার। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৬ হাজার ৯৯৭ জনের। টেক্সাসে আক্রান্তের সংখ্যা ১৮ লাখ ৩৭ হাজার। যেখানে প্রাণহানি ঘটেছে ২৮ হাজার ৭৫৩ জনের। ফ্লোরিডায় করোনার শিকার ১৩ লাখ ৭৭ হাজার মানুষ। ইতোমধ্যে সেখানে ২২ হাজার ৯০ জনের প্রাণহানি ঘটেছে।

প্রাণহানিতে শীর্ষ শহর নিউইয়র্কে আক্রান্ত ১০ লাখ ৬৯ হাজার। এর মধ্যে না ফেরার দেশে ৩৮ হাজার ৫৬১ জন ভুক্তভোগী। ইলিনয়েসে এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ৯ লাখ ৮৫ হাজারের কাছাকাছি। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ১৮ হাজার ৪১২ জন। জর্জিজায় করোনা রোগীর সংখ্যা ৬ লাখ ৯৬ হাজারের অধিক। এর মধ্যে প্রাণ ঝরেছে ১০ হাজার ৯৭১ জনের।

পেনসিলভেনিয়ায় আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৭১ হাজার। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৬ হাজার ৪৫৮ জন মানুষ। নিউ জার্সিতে করোনার শিকার ৫ লাখ ৪৫ হাজার মানুষ। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১৯ হাজার ৩৯৪ জনের।

এছাড়া উত্তর ক্যারোলিনা, টেনেসিস, উইসকনসিন, অ্যারিজোন, ওহিও, মিশিগানের মতো শহরগুলোতে আক্রান্তের সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে।

-জেডসি