ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ০:০৮:২৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে একদিনে রেকর্ড ২ লাখের বেশি করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৩ পিএম, ১১ নভেম্বর ২০২০ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে মহামারি করোনাভাইরাসে মঙ্গলবার আক্রান্তের সংখ্যা আগের রেকর্ড ভঙ্গ করেছে। এদিন ২৪ ঘণ্টায় দুই লাখ এক হাজার ৯৬১ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। জনস হপকিন্স ইউনিভার্সিটি এ তথ্য জানিয়েছে। খবর এএফপি’র।

বাল্টিমোর ভিত্তিক এ প্রতিষ্ঠানের পরিসংখ্যান অনুযায়ী, রাত সাড়ে ৮টা পর্যন্ত (গ্রীনিচ মান সময় ০১৩০ টা) এ নিয়ে যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট এক কোটি দুই লাখ ৩৮ হাজার ২৪৩ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে মোট দুই লাখ ৩৯ হাজার ৫৮৮ জনে দাঁড়ালো।

২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে এক হাজার ৫৩৫ জন ভাইরাসে প্রাণ হারিয়েছেন।

এ মহামারি ভাইরাস ছড়িয়ে পড়ার লাগাম টেনে ধরতে লড়াই চালিয়ে গেলেও সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ রোগে আক্রান্ত ও মৃতের সংখ্যা অনেক বেড়ে যেতে দেখা যাচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্রে শীতকালীন ফ্লু মৌসুম আসন্ন হওয়ায় দেশটির কিছু রাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা বিভিন্ন হাসপাতালে রোগীদের ক্রমাগত আগমন মোকাবিলার তাদের সক্ষমতার ব্যাপারে ইতোমধ্যে সতর্ক বার্তা উচ্চারণ করেছেন।

এ মহামারি ভাইরাসের কারণে মার্কিন অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে এবং দেশটিতে লাখ লাখ লোক চাকরি হারিয়েছেন।

-জেডসি