ঢাকা, মঙ্গলবার ২৭, অক্টোবর ২০২৬ ১৫:৫৩:২৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭ চট্টগ্রামে বাস-লরির সংঘর্ষে নারীসহ নিহত ৫ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ প্রায় ৩ লাখ লোক করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৯ এএম, ৩ জানুয়ারি ২০২১ রবিবার

যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ প্রায় ৩ লাখ লোক করোনায় আক্রান্ত

যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ প্রায় ৩ লাখ লোক করোনায় আক্রান্ত

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে একের পর এক রেকর্ড হচ্ছে। এখানে শনিবার একদিনে সর্বোচ্চ ২ লাখ ৭৭ হাজারের বেশি লোক আক্রান্ত হয়েছে।

করোনা মহামারিতে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ২ কোটি ৪ লাখ ছাড়িয়েছে এবং ৩ লাখ ৫০ হাজার লোকের মুত্যু হয়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে সংক্রমণ বাড়ছে, যুক্তরাষ্ট সরকারের শীর্ষ রোগতত্ত্ব বিশেষজ্ঞ অ্যান্থোনি ফাউসি সতর্ক করে বলেছিলেন, ক্রিসমাসের পর মহামারি আরো কঠোরভাবে ফিরে আসতে পারে।

করোনা ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণ প্রচেষ্টায় দেশটি হতবাক, পাশাপাশি লজিস্টিক সমস্যা ও হাসপাতালগুলোতে অত্যাধিক চাপের কারণে টিকাদান কার্যক্রম ব্যাহত হচ্ছে।

যুক্তরাষ্ট্রে ৪২ লাখের বেশি লোক ইতোমধ্যেই ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছে এবং ১ কোটি ৩০ লাখ ডোজ ভ্যাকসিন বিতরণ করা হয়েছে।