যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ছাড়ালো ৬৭ হাজার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২০ এএম, ৩ মে ২০২০ রবিবার
ছবি: ইন্টারনেট
প্রাণঘাতি করোনার ভয়াবহতা ইউরোপে কিছুটা প্রতিরোধ করা গেলেও বাগে আনা যাচ্ছে না মার্কিন যুক্তরাষ্ট্রে। ফলে মৃত্যু উপত্যকায় পরিণত হওয়া দেশটিতে প্রতিদিন গড়ে দুই হাজার করে মানুষ প্রাণ হারাচ্ছেন।
টালমাল হয়ে পড়েছে অর্থনীতির চাকা। বিপর্যস্ত জীবনব্যবস্থা। এমন অবস্থায় থেকে ঘুরে দাঁড়ানোর আশা প্রেসিডেন্ট ট্রাম্পের।
বাংলাদেশ সময় রোববার সকাল পর্যন্ত বিশ্বখ্যাত ওয়ার্ল্ডওমিটারের দেয়া তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৯১ জনের মৃত্যু হয়েছে। ফলে, মোট প্রাণহানি বেড়ে ৬৭ হাজার ৪৪৪ জনে দাঁড়িয়েছে। শিকার হয়েছেন আরও অন্তত ২৯ হাজার ৭৪৪ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১১ লাখ ৬০ হাজার ৭৪৪ জনে ঠেকেছে। যা যেকোনো দেশের তুলনায় কয়েকগুণ।
সংক্রমণ ছড়িয়ে পড়ার তুলনায় সুস্থ হওয়ার হার অনেক কম। দেশটিতে এখন পর্যন্ত সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১ লাখ প্রায় ৭৪ হাজার মানুষ। আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় আরও ১৬ হাজার ৪৭৫ জন।
দেশটিতে প্রাণ হারাদের মধ্যে প্রবাসী বাংলাদেশিও রয়েছেন। গত ৪৬ দিনে করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের ৬ রাজ্যে মোট ২২৮ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর মধ্যে নিউইয়র্কেই ২০৮ ও নিউজার্সিতে ৮ জন।
এদিকে, যুক্তরাষ্ট্রে করোনার সবচেয়ে শক্তিশালী পয়েন্ট নিউইয়র্ক অঙ্গরাজ্য। যেখানে এখন পর্যন্ত ২৪ হাজার ৩৬৮ জনের প্রাণহানি ঘটেছে। আক্রান্ত ৩ লাখ ১৯ হাজার ২১৩ জন। এরপরেই রয়েছে নিউ জার্সি। যেখানে ভাইরাসটি থাবায় ৭ হাজার ৭৪২ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত বেড়ে সংখ্যা ১ লাখ ২৩ হাজার ৭১৭ জনে পৌঁছেছে।
গত বছর ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান শহর থেকে ২১১টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে ভাইরাসটি। যা বিশ্বব্যাপী মহামারি রূপ নেয়। যাতে এখন পর্যন্ত ৩৪ লাখ ৮১ হাজার ৩৫১ আক্রান্ত হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৮৩ হাজারের বেশি মানুষ নতুন করে শিকার হন। মারা গেছেন এখন পর্যন্ত ২ লাখ ৪৪ হাজার ৬৬৩ জন। এর মধ্যে গত একদিনেই প্রাণ গেছে ৫ হাজার ২১৫ জনের। আর সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১১ লাখ ২১ হাজার ৪৯৯ জন।
-জেডসি
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
- স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই
- কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











