ঢাকা, মঙ্গলবার ৩০, জুন ২০২৬ ২১:১৪:১৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে করোনার টিকা সরবরাহ শুরু করল ফাইজার

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪২ পিএম, ১৮ নভেম্বর ২০২০ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস টিকার সরবরাহ শুরু করেছে ওষুধ প্রস্তুতকারক কোম্পানি ফাইজার। প্রথম ধাপে চারটি রাজ্য রোড আইল্যান্ড, টেক্সাস, নিউ মেক্সিকো এবং টিনেসি অঙ্গরাজ্যে তাদের তৈরি টিকার পরীক্ষামূলক সরবরাহের পাইলট কর্মসূচি চালু করেছে।

গত সোমবার ফাইজার এক বিবৃতিতে বলেছে, টিকার পাইলট কর্মসূচি চালু হয়েছে। এতে আমরা আশা করতে পারি এর ফলে যুক্তরাষ্ট্রের অন্য রাজ্যগুলো এবং আন্তর্জাতিক সরকারগুলোর জন্য এই সরবরাহ একটি মডেল হিসেবে কাজ করবে। এরই মধ্যে ফাইজারের টিকা শতকরা ৯০ ভাগ সফল বলে প্রাথমিক তথ্যে বলা হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে এখনও স্বীকৃতি দেয়া হয়নি এই টিকা বা অন্য কোনো টিকা।

ফাইজার বলেছে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় বৃহত্তর পরিসরে চলছে এই টিকার নিরাপত্তা পরীক্ষা। এর ফল নভেম্বরের তৃতীয় সপ্তাহে পাওয়ার কথা। যদি এতে সব কিছু ঠিক থাকে তাহলে জরুরি ভিত্তিতে তা ব্যবহারে অনুমোদন দিতে পারে কর্তৃপক্ষ।

ফাইজার এবং এর অংশীদার বায়োএনটেক এসই ২২ ইউএওয়াই.এফ মার্কিন সরকারকে ১০ কোটি টিকা সরবরাহের জন্য ১৯৫ কোটি ডলারের চুক্তি স্বাক্ষর করেছে। তবু বাড়তি ৫০ কোটি ডোজ প্রয়োজন যুক্তরাষ্ট্রের। ওদিকে সোমবার ফাইজারের প্রতিপক্ষ মডার্না এমআরএনএও বলেছে, তাদের করোনার টিকা শতকরা ৯৪.৫ ভাগ কার্যকর প্রমাণিত হয়েছে।

তারা আশা প্রকাশ করেছে, করোনার টিকা শিগগিরই ব্যবহারের জন্য বাজারে দিতে পারবে তারা। এদিকে, ডব্লিউএইচও প্রধান টেডরস আধানম গেব্রিয়াসিস সোমবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেন, কোভিড-১৯ এর ভ্যাকসিন নিয়ে আমরা অব্যাহতভাবে উৎসাহব্যঞ্জক খবর পাচ্ছি এবং আগামী মাসগুলোতে সম্ভাব্য ভ্যাকসিন নিয়ে সতর্কভাবে আশাবাদী থাকব।

এর আগে গত সপ্তাহে বায়োটেক ও ফাইজার তাদের ভ্যাকসিনের ৯০ শতাংশ কার্যকারিতার ঘোষণা দিয়েছিল। কিন্তু ডব্লিউএইচও হুঁশিয়ার করে বলেছে, যে কোনো ভ্যাকসিনের ব্যাপক প্রাপ্যতা অনেক দূরের বিষয়। যদিও বিশ্বজুড়ে কোভিড -১৯ এর সংক্রমণ ও মৃত্যু দুটোই বাড়ছে। ডব্লিউএইচও প্রধান আরো বলেন, কেবলমাত্র ভ্যাকসিন এককভাবে মহামারি দূর করতে পারবে না।

-জেডসি