ঢাকা, মঙ্গলবার ২৭, অক্টোবর ২০২৬ ১৫:৫২:৩১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭ চট্টগ্রামে বাস-লরির সংঘর্ষে নারীসহ নিহত ৫ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত দুই কোটি ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৩২ পিএম, ২ জানুয়ারি ২০২১ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি থামানোই যাচ্ছে না। শুক্রবার দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দুই কোটি ছাড়িয়ে গেছে।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত প্রায় সাড়ে তিন লাখ মানুষ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন। অর্থাৎ প্রতি ৯৫০ জন আমেরিকানের মধ্যে একজন এ রোগে প্রাণ হারিয়েছেন।

দেশটিতে শুক্রবার এক লাখ ২৫ হাজারের বেশি মানুষ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। যা একদিনে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যার নতুন রেকর্ড।

যুক্তরাষ্ট্রের মধ্যে এখন ক্যালিফোর্নিয়ায় দৈনিক সংক্রমণ এবং মৃত্যু সব থেকে বেশি হচ্ছে।

এদিকে, যুক্তরাষ্ট্র সরকার ২০২০ সালের মধ্যে দেশটির দুই কোটি মানুষকে টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যমাত্রা ঠিক করেছিল। কিন্তু বাস্তবতা তার থেকে অনেক বেশি ভিন্ন। শুক্রবার নতুন বছরের প্রথম দিন পর্যন্ত দেশটির মাত্রা ২৮ লাখ মানুষকে কোভিড-১৯ এর টিকার দুই ডোজের প্রথমটি দেয়া সম্ভব হয়েছে।

মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে সম্মুখসারির যোদ্ধা স্বাস্থ্যসেবা কর্মী এবং নার্সিংহোমের বাসিন্দা এবং কর্মীদের শুরুতে কোভিড-১৯ এর টিকা দেয়া হচ্ছে।

-জেডসি