ঢাকা, বৃহস্পতিবার ২৯, অক্টোবর ২০২৬ ১:৩৭:৪৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণ জয় নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’

যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত ৫৬ লাখ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:১৯ পিএম, ২২ আগস্ট ২০২০ শনিবার

যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত ৫৬ লাখ ছাড়াল

যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত ৫৬ লাখ ছাড়াল

যুক্তরাষ্ট্রে কোভিড-১৯-এ মোট আক্রান্তের সংখ্যা শুক্রবার ৫৬ লাখ ছাড়িয়ে গেছে। জনস হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেমস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) দেয়া সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। খবর সিনহুয়ার।

সিএসএসই জানায়, স্থানীয় সময় বিকেল ৩ টা ২৭ মিনিট পর্যন্ত (গ্রীনিচমান সময় ১৯২৭ টা) বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ৫৬ লাখ ৭ হাজার ৯৯৩ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে ১ লাখ ৭৪ হাজার ৯২৪ জনে দাঁড়িয়েছে।
ওই পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঙ্গরাজ্য

ক্যালিফোর্নিয়ায় ৬ লাখ ৫৫ হাজার ৩৭৪ জন কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছে। এর পরের অবস্থানে থাকা ফ্লোরিডায় ৫ লাখ ৯৩ হাজার ২৮৬ জন, টেক্সাসে ৫ লাখ ৮০ হাজার ৪৪৮ জন এবং নিউইয়র্কে ৪ লাখ ২৮ হাজার ৫১২ জন এ মহামারি করোনভাইরাসে সংক্রমিত হয়েছে।
জর্জিয়া, ইলিনইস, অ্যারিজোনা ও নিউজার্সিসহ অপর রাজ্যগুলোতে ১ লাখ ৮০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে।

উল্লেখ্য, এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক থেকে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র।