ঢাকা, সোমবার ২৯, জুন ২০২৬ ১৬:৪২:২৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০ আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন

যুক্তরাষ্ট্রে করোনায় একদিনে প্রাণ গেল ৪ হাজার

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৪ পিএম, ১৪ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মহামারির শুরু থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। গত দুইদিন ধরে দেশটিতে চার হাজারের বেশি প্রাণহানি হয়েছে। একদিনে দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ৪ হাজার ৯৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৬ হাজারের বেশি মানুষের।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৩৬ লাখ ১৬ হাজার ৩৪৫ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৩ লাখ ৯৩ হাজার ৯২৮ জন।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৫ লাখ ১২ রহাজার ৮৩১ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৫১ হাজার ৭৬৫ জন।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৯ কোটি ২৭ লাখ ৬৭ হাজার ৮৪৫ জন, মোট মারা গেছেন ১৯ লাখ ৮৬ হাজার ৬৯৬ জন।

-জেডসি