যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ও আক্রান্ত কমেছে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৭ পিএম, ২৭ এপ্রিল ২০২০ সোমবার
ছবি: ইন্টারনেট
চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস এখন বিশ্বের ২১০টি দেশে হানা দিয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত ও মৃত্যুতে অন্যান্য দেশের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৮৭ হাজার ১৬০। অপরদিকে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৫৫ হাজার ৪১৩ জন। তবে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে ১ লাখ ১৮ হাজার ৭৮১ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ২৬ হাজার ৫০৯। অপরদিকে একদিনেই মৃত্যু হয়েছে ১ হাজার ১৫৭ জনের। তবে আগের দিনের তুলনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে।
একদিন আগেই করোনায় নতুন করে আক্রান্তের সংখ্যা ছিল ৩৫ হাজার ৪১৯ এবং মারা গেছে ২ হাজার ৬৫ জন। যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যেই হানা দিয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস।
তবে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে নিউইয়র্কে। এমনকি যুক্তরাষ্ট্রে যত মানুষের মৃত্যু হয়েছে তার মধ্যে অধিকাংশই ওই অঙ্গরাজ্যের।
নিউইয়র্কে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯৩ হাজার ৯৯১। অপরদিকে করোনায় প্রাণহানি ঘটেছে ২২ হাজার ২৭৫ জনের। এরপরেই রয়েছে নিউ জার্সি। সেখানে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯ হাজার ৩৮ এবং মৃত্যু হয়েছে ৫ হাজার ৯৩৮ জনের।
এদিকে, ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা ৫৪ হাজার ৯৩৮ এবং মারা গেছে ২ হাজার ৮৯৯ জন। ইলিয়নিয়স অঙ্গরাজ্যে করোনায় আক্রান্ত ৪৩ হাজার ৯০৩ এবং মৃত্যু ১ হাজার ৯৩৩। ক্যালিফোর্নিয়ায় করোনায় আক্রান্ত ৪৩ হাজার ৫৪১ এবং মৃত্যু হয়েছে ১ হাজার ৭১৮ জনের।
-জেডসি
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- ঢাকার ছয় রুটে কাল থেকে চলবে ছয় কোম্পানির বাস
- আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে
- গোমতীর তীরে নজরুলের প্রেম, বিরহ ও অমর সৃষ্টির গল্প
- তবলা বাজিয়ে রেকর্ড গড়ল আড়াই বছরের স্বরশ্রী
- ডিআরইউর শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২
- ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- তবলা বাজিয়ে রেকর্ড গড়ল আড়াই বছরের স্বরশ্রী
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ
- ডিআরইউর শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২
- বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল
- ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা







