ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১৬:১৪:২৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫ এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু দেড় লাখ ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৫ পিএম, ৩০ জুলাই ২০২০ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রাণঘাতি করোনাভাইরাসে (কোভিড-১৯) মৃত্যুর মিছিল দেড় লাখ ছাড়িয়ে গেছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান বলছে, যুক্তরাষ্ট্রে মোট আক্রান্ত হয়েছেন ৪৫ লাখ ৬৮ হাজার ৩৭ জন। আর মারা গেছেন ১ লাখ ৫৩ হাজার ৮৪০ জন। সুস্থ হয়ে উঠেছেন ২২ লাখ ৪৫ হাজার ৪৪ জন। ২৩ লাখ ৯৮ হাজার ৮৮৪ মানুষ আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

বুধবার দেশটিতে ১৪৬১ জনের মৃত্যু হয়েছে। রয়টার্স বলছে, ২৭ মে-র ১৪৮৪ জনের মৃত্যুর পর থেকে দৈনিক হিসেবে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা এটিই। এখন যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ এ প্রায় প্রতি মিনিটে একজন করে মারা যাচ্ছেন বলে জানিয়েছে বার্তা সংস্থাটি।

মাঝে কিছুদিন মৃত্যু নিয়ন্ত্রণে এলেও যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে প্রাণহানির সংখ্যা দুই মাসের মধ্যে এখন সবচেয়ে দ্রুতগতিতে বাড়ছে, গত ১১ দিনে মৃতের সংখ্যা বেড়েছে ১০ হাজার।

চলতি মাসে অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা ও টেক্সাসে সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা গেছে। এই রাজ্যগুলোতে লকডাউন তুলে নিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ড চালু করার উদ্যোগ নেয়া হয়েছিল। পরে এই সিদ্ধান্ত থেকে সরে আসে সরকার। মার্চ ও এপ্রিলে ভাইরাসের দ্রুত বিস্তার ঠেকাতে এই রাজ্যগুলো লকডাউনে ছিল।

চলতি মাসে রাজ্যের হিসাবে কোভিড-১৯ এ সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে টেক্সাসে, এখানে মারা গেছেন প্রায় ৪৩০০ জন। ২৯০০ মৃত্যু নিয়ে এরপরই আছে ফ্লোরিডা। তৃতীয় স্থানে থাকা সবচেয়ে জনবহুল রাজ্য ক্যালিফোর্নিয়ায় মৃত্যু হয়েছে ২৭০০ জনের।

চলতি মাসে এই তিনটি রাজ্যে মৃত্যুর সংখ্যা দ্রুতগতিতে বাড়তে থাকলেও যুক্তরাষ্ট্রের রাজ্যগুলোর মধ্যে মোট মৃত্যু ও মাথাপিছু মৃত্যুর সংখ্যায় নিউ ইয়র্ক ও নিউ জার্সি এখনও সবার ওপরে আছে বলে জানাচ্ছে রয়টার্সের টালি।

-জেডসি