ঢাকা, মঙ্গলবার ৩০, জুন ২০২৬ ২১:১৪:০৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু প্রায় ২ লাখ ৫২ হাজার

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৫৫ পিএম, ১৬ নভেম্বর ২০২০ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের আক্রান্ত রোগীর সংখ্যা এক কোটি ১৩ লাখ ৬৭ হাজার ছাড়িয়ে গেছে।প্রথম দুই ঢেউয়ের চেয়ে তৃতীয় ঢেউয়ে দেশটিতে কোভিড-১৯ আরও দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে। ৮ নভেম্বর শনাক্ত রোগীর সংখ্যা এক কোটি পার হয়েছিল। এর পর মাত্র আট দিনে রোগী বেড়েছে আরও সাড়ে ১৩ লাখ। খবর রয়টার্সের।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২ লাখ ৫১ হাজার ৯০১ জন, এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬৪৮ জনের।

করোনা শুরু হওয়ার পর এই পর্যায়েই দেশটিতে সবচেয়ে কম সময়ের মধ্যে এত বেশি পরিমাণ রোগী শনাক্ত হলো। এর আগে শনাক্ত রোগীর সংখ্যা ৯০ লাখ থেকে এক কোটিতে পৌঁছতে ১০ দিন সময় লেগেছিল; আর তারও আগে ৮০ লাখ থেকে ৯০ লাখে পৌঁছতে লেগেছিল ১৬ দিন।

বিশ্বে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে টানা ১১ দিন ধরে দৈনিক লাখের ওপরে রোগী শনাক্ত হচ্ছে। সর্বশেষ সাত দিনের গড় থেকে দেখা যাচ্ছে, এ সময় দেশটিতে প্রতিদিন এক লাখ ৪৪ হাজারেরও বেশি রোগী শনাক্ত হয়েছে, আর মৃত্যু হয়েছে এক হাজার ১২০ জনের; বিশ্বের যে কোনো দেশের চেয়ে এ সংখ্যা অনেক বেশি।

যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল দুই রাজ্য, ক্যালিফোর্নিয়া ও টেক্সাসেই সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে।তবে জনসংখ্যার তুলনায় সবচেয়ে বেশি আক্রান্ত পাওয়া গেছে নর্থ ডেকোটা, সাউথ ডেকোটা, উইসকনসিন, আইওয়া ও নেব্রাস্কায়। যুক্তরাষ্ট্রের রাজ্যগুলোর মধ্যে এই পাঁচটি রাজ্যের মহামারী পরিস্থিতিই সবচেয়ে নাজুক হয়ে দাঁড়িয়েছে।

পরিস্থিতি মোকাবেলায় দেশটির অনেক রাজ্য মাস্ক পরা, বাড়িতে অবস্থান করাসহ বেশ কিছু বিধিনিষেধ জারি করেছে।       

-জেডসি