ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ১৯:৪০:৩০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ৫৯ হাজার, আক্রান্ত ১০ লাখ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০৬ এএম, ২৯ এপ্রিল ২০২০ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) তান্ডবে বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে কার্যত প্রতিদিন আশঙ্কাজনক হারে বাড়ছে মৃতের সংখ্যা, দীর্ঘ হচ্ছে লাশের সারি।করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৩৫ হাজার ৭৬৫ জন এবং মৃত্যু হয়েছে ৫৯ হাজার ২৬৬ জনের। এছাড়া করোনা থেকে সুস্থ হয়েছেন এক লাখ ৪২ হাজার ২৩৮ জন।

এছাড়া, গত দুই দিনে দেশটিতে একদিনে নিহতের সংখ্যা প্রায় অর্ধেকে নেমে এসেছিল। কিন্তু গতকাল মঙ্গলবার ফের তা বেড়ে গিয়েছে। এদিন মৃত্যু হয়েছে ২৪৭০ জনের। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৪০৯ জন।

যুক্তরাষ্ট্রের শুধু নিউইয়র্কেই মৃত্যু হয়েছে ২৩ হাজার ১৪৪ জনের। এই প্রদেশে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ১ হাজার ৪৫০ জন। এরপরই রয়েছে নিউ জার্সি। সেখানে মৃত্যু হয়েছে ৬৪৪২ জনের, আক্রান্ত এক লাখ ১৩ হাজার ৮৫৬ জন।

বুধবার সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ১৭ হাজার ৯৭২ জনে এবং আক্রান্তের সংখ্যা ৩১ লাখ ৩৮ হাজার ১৫১ জন। অপরদিকে ৯ লাখ ৫৫ হাজার ৭৭০ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

-জেডসি