ঢাকা, শনিবার ৩১, অক্টোবর ২০২৬ ১০:০৪:৫৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২ ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ৬৫ হাজার ৭৭৬ জন

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৮ এএম, ২ মে ২০২০ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) তান্ডবে বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে কার্যত প্রতিদিন আশঙ্কাজনক হারে বাড়ছে মৃতের সংখ্যা, দীর্ঘ হচ্ছে লাশের সারি।করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শুক্রবার পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ লাখ ৩১ হাজার ৪৫২ জন এবং মৃত্যু হয়েছে ৬৫ হাজার ৭৭৬ জনের। এছাড়া করোনা থেকে সুস্থ হয়েছেন এক লাখ ৬১ হাজার ৫৬৩ জন।এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ১৮৯৭ জনের। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৭ জন।

যুক্তরাষ্ট্রের শুধু নিউইয়র্কেই মৃত্যু হয়েছে ২৪ হাজার ৬৯ জনের। এই প্রদেশে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ২২২ জন। এরপরই রয়েছে নিউ জার্সি। সেখানে মৃত্যু হয়েছে ৭৫৩৮ জনের, আক্রান্ত এক লাখ ২১ হাজার ১৯০ জন।

শনিবার সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৩৯ হাজার ৫৯২ জনে এবং আক্রান্তের সংখ্যা ৩৪ লাখ ৮৩০ জন। অপরদিকে ১০ লাখ ৮১ হাজার ৫৯৯ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।এই ভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮১ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

-জেডসি