ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১১:২৬:২৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯ এলপি গ্যাসের দাম কমল নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’ জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু

যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৫০ লাখ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:২৪ পিএম, ৮ আগস্ট ২০২০ শনিবার

যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৫০ লাখ

যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৫০ লাখ

মার্কিন যুক্তরাষ্ট্রে শনিবার সকাল পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৯ লাখ ৪১ হাজার ৬৩৫ জনে পৌঁছেছে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেমস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) এ তথ্য জানিয়েছে।

সারা দেশে এ রোগে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬১ হাজার ৩৪৭ জন, খবর সিনহুয়া।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্য ক্যালিফোর্নিয়ায় ৫ লাখ ৪১ হাজার ৬৯৩, এরপর ফ্লোরিডায় ৫ লাখ ১০ হাজার ৩৮৯, টেক্সাসে ৪ লাখ ৮৪ হাজার ৪০০ এবং নিউইয়র্কে ৪ লাখ ১৯ হাজার ৬৪২ জন আক্রান্ত হয়েছেন।

সিএসএসইর তথ্য অনুযায়ী, ১ লাখ ৮০ হাজারেরও বেশি কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এমন রাজ্যের মধ্যে রয়েছে জর্জিয়া, ইলিনয়, নিউজার্সি এবং অ্যারিজোনা।