ঢাকা, মঙ্গলবার ৩০, জুন ২০২৬ ২:২৯:৩৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০

যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত ১ কোটি ৯০ লাখ ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০৪ পিএম, ২৮ ডিসেম্বর ২০২০ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের মোট সংখ্যা রোববার এক কোটি ৯০ লাখ ছাড়িয়েছে।

জন্স হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেমস সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসএসই) এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ৯০ লাখ ৫৭২ জনে দাঁড়িয়েছে। মারা গেছে মোট তিন লাখ ৩২ হাজার ১৪৫ জন।

মার্কিন অঙ্গরাজ্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা ক্যালিফের্নিয়ায়। এ রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ২১ লাখ ২৩ হাজার ১৬৩ জন। এর পরেই টেক্সাসে আক্রান্ত হয়েছে ১৬ লাখ ৬৮ হাজার ২৬৩ জন।

এছাড়া ওহিয়ো, জর্জিয়া, পেনসিলভানিয়া, টিনেসি, মিশিগান, নর্থ ক্যারোলিনা ও উইসকনসিনে পাঁচ লাখেরও বেশি করে লোক করোনায় আক্রান্ত হয়েছে।

বিশ্বে এখন পর্যন্ত করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রেই সবচেয়ে বেশি লোক আক্রান্ত ও মারা গেছে।

ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের ইনষ্টিটিউট ফর হেলফ মেট্রিক্স এন্ড ইভ্যুলিউশন বলছে, ২০২১ সালের ১ এপ্রিল পর্যন্ত দেশটিতে মোট মৃতের সংখ্যা ৫ লাখ ৬৭ হাজার ১৯৫ জনে দাঁড়াতে পারে।