ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ২১:৪১:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ

যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় লরার আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ২৫

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪৫ পিএম, ৭ সেপ্টেম্বর ২০২০ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

যুক্তরাষ্ট্রের লুজিয়ানা অঙ্গরাজ্যে হারিকেন লরার আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ২৫-এ দাঁড়িয়েছে। লুজিয়ানার স্বাস্থ্য বিভাগ নতুন করে আরও দু’জনের মৃত্যুর কথা নিশ্চিত করার পর এই সংখ্যা বেড়ে ২৫-এ দাঁড়ায়।

নতুন নিহত দুই ব্যক্তির একজন মারা গেছেন আঘাতজনিত কারণে আর অন্যজন বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে। স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করেছে যে, দুই ব্যক্তি ঘূর্ণিঝড় সংক্রান্ত ঘটনায় মারা গেছে।

গত ২৭ আগস্ট চার ক্যাটাগরির ঘূর্ণিঝড় লরা লুজিয়ানার দক্ষিণ-পশ্চিম উপকূলে ভয়াবহ আঘাত হানে। এই ঝড়ে টেক্সাস উপকূলেও মারা গেছে পাঁচজন।

মার্কিন উপকূল থেকে যাওয়ার পথে ঘুর্ণিঝড় লরা হাইতি ও ডোমিনিকান প্রজাতন্ত্রে আঘাত হানে। ঝড়ের আঘাতে হাইতিতে মারা গেছে অন্তত দুই ডজন মানুষ।

-জেডসি