ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ২:৫৭:৪৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, উৎকণ্ঠায় পাহাড়ের মানুষ বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০ যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১ ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন

যুক্তরাষ্ট্রে তীব্র ঠাণ্ডায় ২১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৩১ পিএম, ১ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

যুক্তরাষ্ট্রের মধ্য, পশ্চিম ও উত্তর-পূর্ব অঞ্চলে অতিরিক্ত ঠাণ্ডায় বিভিন্ন রাজ্যে প্রাণ হারিয়েছে ২১ জন। আহত হয়েছেন আরো ২৫ জন।

বৃহস্পতিবার কোথাও কোথাও তাপমাত্রা মাইনাস ৫৬ ডিগ্রি ফারেনহাইটে নেমে এসেছিল বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বুধবার শিকাগোর তাপমাত্রা ছিল অ্যান্টার্কটিকার চেয়েও ১০ ডিগ্রি ফারেনহাইট কম।

কিছু কিছু শহরে তাপমাত্রার উন্নতি হলেও ঝুঁকিপূর্ণ মানুষজন বিশেষ করে আশ্রয়হীন ও বৃদ্ধরা দ্রুতই ফ্রস্টবাইটসহ নানান ধরনের অসুখে আক্রান্ত হতে পারেন বলে সতর্ক করা হয়েছে। কেবল একদিনেই শিকাগোতে নয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সুমেরুর হাড়জমানো ঠাণ্ডা হাওয়া দক্ষিণমুখী হওয়ার ফলেই এই বিপজ্জনক পোলার ভর্টেক্সের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তাদের আশঙ্কা, আগামীকাল শনিবার তাপমাত্রা আরও নেমে যেতে পারে। চলে যেতে পারে শূন্য ৬০ ডিগ্রি সেলসিয়াসেরও নিচে।

শিকাগোর জন এইচ স্ট্রোগার জুনিয়র হাসপাতালের চিকিৎসক স্টেথিস পাওলাকিদাস জানিয়েছেন, পোলার ভর্টেক্সের জন্য বুধবার পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ১২। কিন্তু বৃহস্পতিবার শিকাগোয় তুষার ক্ষতের শিকার হয়েছেন আরও নয়জন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন অন্তত ২৫ জন। তাদের বাঁচাতে আঙুল ও পায়ের পাতা বাদ দিতে হতে পারে।

ন্যাশনাল ওয়েদার সার্ভিসের তরফে জানানো হয়েছে, গত ২৫ বছরে এমন আবহাওয়ার কবলে পড়তে হয়নি মধ্য, পশ্চিম ও উত্তর-পূর্ব আমেরিকাকে।

হাড়জমানো ঠাণ্ডার হাত থেকে বাঁচতে বাড়িতে বাড়িতে, অফিস, আদালতে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার হচ্ছে ব্যাপকভাবে। ভবিষ্যতের কথা ভেবে প্রশাসনের তরফে অবশ্য ওই গ্যাস সাশ্রয়ের অনুরোধ জানানো হয়েছে।

-জেডসি