যুক্তরাষ্ট্রে দুই সপ্তাহে করোনায় আক্রান্ত ৯৭ হাজার শিশু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৬ পিএম, ৯ আগস্ট ২০২০ রবিবার
ছবি: ইন্টারনেট
জুলাইয়ের শেষ দুই সপ্তাহে যুক্তরাষ্ট্রে প্রায় এক লাখ শিশু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। সম্প্রতি আমেরিকান অ্যাকাডেমি অব পেডিয়াট্রিকসের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। সংস্থাটি জানিয়েছে, গত ১৬ জুলাই থেকে ৩০ জুলাইয়ের মধ্যে যুক্তরাষ্ট্রে ৯৭ হাজারেরও বেশি শিশু করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
আমেরিকান অ্যাকাডেমি অব পেডিয়াট্রিকসের তথ্যমতে, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত শনাক্ত প্রায় ৫০ লাখ করোনা রোগীর মধ্যে ৩ লাখ ৩৮ হাজার শিশু রয়েছে। শুধু জুলাই মাসেই দেশটিতে করোনায় ২৫ শিশুর মৃত্যু হয়েছে।
এর ফলে যুক্তরাষ্ট্রে মহামারির মধ্যে শিশুদের স্বশরীরে স্কুলে ফেরানোর প্রক্রিয়া নিয়ে আবারও প্রশ্ন উঠেছে।
নিউইয়র্ক সিটির মেয়র বিল ডে ব্লাসিও ঘোষণা দিয়েছেন, শিগগিরই শিশুদের স্বশরীরে স্কুলে ফিরিয়ে আনা হবে এবং এ প্রক্রিয়া ঠিকঠাকভাবে সম্পন্ন করতে কর্মকর্তারা দিনরাত কাজ করে যাচ্ছেন।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে মেয়র বলেন, স্কুল কমিউনিটি কীসে সুরক্ষিত থাকবে সে বিষয়ে তারা (কর্মকর্তারা) সারাবিশ্বের নমুনা পর্যবেক্ষণ করেছেন। সবার আগে স্বাস্থ্য এবং সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি শিশুদের শিক্ষাদানে তারা বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন।
ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটির ড. টিনা হারটার্ট আশা করেন, সংক্রমণ বৃদ্ধিতে শিশুদের ভূমিকা কী অধিক হারে করোনা টেস্ট তা নির্ধারণে সহায়তা করবে। বাড়িতে করোনা টেস্ট বিষয়ক সরকারি অর্থায়নে পরিচালিত একটি গবেষণায় নেতৃত্ব দিচ্ছেন ড. টিনা।
তিনি বলেন, প্রায় দুই হাজার পরিবারের কাছে এই কিট পাঠানো হয়েছে। নমুনা সংগ্রহ করা এবং সেগুলো একটি কেন্দ্রীয় সংরক্ষণাগারে পাঠানোর প্রক্রিয়া শেখানো হয়েছে তাদের।
-জেডসি
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- এলপি গ্যাসের দাম কমল
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- মুক্তির আগেই বিতর্কে শ্রদ্ধা কাপুরের নতুন সিনেমা
- ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই
- জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন
- ঢাকায় সেপটিক ট্যাংক বিস্ফোরণে দগ্ধ ৩
- জুলাইয়ের স্বাভাবিক বৃষ্টিপাতের আভাস, তাপপ্রবাহও হতে পারে
- গরুর মাংস খেয়ে অ্যালার্জি হলে যা করবেন
- টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
- অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু
- ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- দেশের ১৫ জেলায় ঝড়ের সতর্কবার্তা, হতে পারে বজ্রবৃষ্টি
- এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স
- ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার
- ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র
- আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে
- ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন হান সেওং-সুক
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র
- এইচএসসি পরীক্ষা শুরু আজ,অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী











