ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ১৭:০১:৩০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী

যুক্তরাষ্ট্রে ফাইজারের মুখে খাওয়া করোনার ওষুধ অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:২৯ পিএম, ২৩ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) ফাইজারের তৈরি প্যাক্সলোভিড নামের করোনাভাইরাসের সংক্রমণ রোধি মুখে খাওয়ার ওষুধের অনুমোদন দিয়েছে। ওষুধটি করোনায় আক্রান্ত ১২ বছরের বেশি বয়সী রোগীরা বাড়িতে থেকেই সেবন করতে পারবেন। 

স্থানীয় সময় বুধবার (২২ ডিসেম্বর) এফডিএ এই অনুমোদনের কথা জানায়। বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, প্যাক্সলোভিড হলো করোনা চিকিৎসায় যুক্তরাষ্ট্রে অনুমোদন পাওয়া প্রথম অ্যান্টিভাইরাল ওষুধ। 


এফডিএ’র অনুমোদনের পর ফাইজারের চেয়ারম্যান ও সিইও এক বিবৃতিতে বলেন, “এই থেরাপি রোগীদের মৃত্যু এবং হাসপাতালে ভর্তি হওয়া কমাবে। এটি আমাদের করোনা চিকিৎসার পদ্ধতিই বদলে দেবে। চিকিৎসা ব্যবস্থার ওপর তৈরি হওয়া চাপও কমে আসবে।”

এর আগে পরীক্ষামূলক প্রয়োগের ফলাফলের উপর ভিত্তি করে ফাইজার জানিয়েছিল, ওষুধটি হাসাপাতালে ভর্তি হওয়া এবং মৃত্যুর ঝুঁকি কমাতে পারে ৮৯ শতাংশ পর্যন্ত।

রয়টার্স জানায়, ফাইজারের নতুন এ ওষুধ দিনে দুইবার তিনটি করে মোট ৫ দিন খেতে হবে। সে হিসেবে একজন রোগীকে ডোজ পূর্ণ করতে মোট ৩০টি ওষুধ খেতে হবে।