যুক্তরাষ্ট্রে মডার্নার টিকাতেও এলার্জি সমস্যা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪১ পিএম, ২৬ ডিসেম্বর ২০২০ শনিবার
ছবি: ইন্টারনেট
ফাইজারের টিকার পর এবার মর্ডানার টিকাতেও এলার্জি সমস্যা দেখা দিয়েছে। টিকা নেয়ার পর যুক্তরাষ্ট্রে এক চিকিৎসকের দেহে তীব্র অ্যালার্জি সমস্যা দেখা দিয়েছে। এই প্রথম কেউ মার্কিন এই ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠানটির টিকা গ্রহণ করে পার্শ্বপ্রতিক্রিয়ার শিকার হলেন। খবর নিউ ইয়র্ক টাইমস ও সিএনএন’র।
বোস্টন মেডিকেল সেন্টারের জেরিয়্যাট্রিক অনকোলজি ফেলো ড. হোসেইন সদরজাদেহ জানান, টিকা নেয়ার পরপর তার মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। তার মাথা ঘুরাচ্ছিল এবং হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল।
শুক্রবার বোস্টন মেডিকেল সেন্টারের মুখপাত্র ডেভিড কিব্বি এক বিবৃতিতে বলেছেন, ড. সদরজাদেহর মধ্যে তীব্র অ্যালার্জি সমস্যা দেখা দেয় এবং তার ব্যক্তিগত ইপি-পেন পরিচালনার অনুমতি তাকে দেয়া হয়। তাকে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়, মূল্যায়ান, চিকিৎসা, পর্যবেক্ষণ ও পরে ছেড়ে দেয়া হয়। আজ তিনি ভালো আছেন।
আমেরিকার ওষুধ প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, গত সপ্তাহে ফাইজার-বায়োএনটেকের টিকা নেয়ার পর পাঁচ জনের মধ্যে অ্যালার্জিজনিত সমস্যা দেখা দেয়। বিষয়টি ওষুধ প্রশাসন খতিয়ে দেখছে।
চলতি মাসের প্রথম দিকে যুক্তরাজ্যে ফাইজারের টিকা দেয়া শুরু হয়। ওই সময় দুজনের মধ্যে অ্যালার্জি সমস্যা দেখা দেয়। পরে কর্তৃপক্ষ জানায়, যাদের ইতিহাস আছে অ্যালার্জি হওয়ার, তাদের করোনা টিকাটি দেয়া উচিত নয়।
-জেডসি
- শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু











