ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ০:১৫:০৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৬ পিএম, ১০ নভেম্বর ২০২০ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

নির্বাচনী উত্তাপ শেষ হলেও মার্কিন যুক্তরাষ্ট্রে এখনও হু হু করে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। গত একদিনেও সোয়া লাখ মার্কিনির শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। প্রাণ ঝরেছে আরও ৬৪১ জনের। তবে পিছিয়ে সুস্থতার হার।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১ লাখ ২৫ হাজার ৬৮৯ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এতে করে সংক্রমিতের সংখ্যা বেড়ে ১ কোটি ৪ লাখ ২১ হাজার ৯৫৬ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ৬৪১ জন। এ নিয়ে প্রাণহানি বেড়ে ২ লাখ ৪৪ হাজার ৪৪৮ জনে ঠেকেছে।

অপরদিকে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৭৩ হাজারের বেশি ভুক্তভোগী। এতে করে সুস্থতার সংখ্যা ৬৫ লাখ ৫২ হাজার ৬১০ জনে পৌঁছেছে।

চলতি বছরের ২১ জানুয়ারি শিকাগোর এক বাসিন্দার মধ্যে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। এরপর থেকে ক্রমান্বয়ে ভয়ানক হতে থাকে পরিস্থিতি।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা ইতোমধ্যে তাদের দেশের অন্তত ২০ মিলিয়ন (দুই কোটি) মানুষ করোনার শিকার হয়েছেন। দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) বলছে, ‘প্রকৃত তথ্য হলো, প্রকাশিত সংখ্যার অন্তত ১০ গুণ বেশি মানুষ করোনার ভয়াবহতার শিকার।’

এর মধ্যে সংক্রমণ আশঙ্কাজনক হার দীর্ঘ হচ্ছে টেক্সাসে। এ শহরে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৩০ হাজারের বেশি। যেখানে প্রাণহানি ঘটেছে ১৯ হাজার ৩৩০ জনের। ক্যালিফোর্নিয়ায় সংক্রমিতের সংখ্যা ৯ লাখ ৮৩ হাজার পেরিয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৮ হাজার ৫ জনের। ফ্লোরিডায় করোনার শিকার ৮ লাখ ৪৮ হাজারের কাছাকাছি। বেশি। ইতোমধ্যে সেখানে ১৭ হাজার ১৭৯ জনের প্রাণহানি ঘটেছে।

প্রাণহানিতে শীর্ষ শহর নিউইয়র্কে আক্রান্ত ৫ লাখ ৬৯ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে না ফেরার দেশে ৩৩ হাজার ৮৫৩ জন ভুক্তভোগী। ইলিনয়েসে এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ৪ লাখ ৯৮ হাজারের বেশি। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ১০ হাজার ৫৬৩ জন। জর্জিজায় করোনা রোগীর সংখ্যা ৪ লাখ ৭ হাজারের অধিক। এর মধ্যে প্রাণ ঝরেছে ৮ হাজার ৬৭৭ জনের।

নিউ জার্সিতে করোনার শিকার ২ লাখ ৬২ হাজারের বেশি। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১৬ হাজার ৫৭৩ জনের।

এছাড়া উত্তর ক্যারোলিনা, টেনেসিস, উইসকনসিন, অ্যারিজোন, ওহিও, পেনসিলভেনিয়া, মিশিগান, মেসৌরি, ইন্ডিয়ানা ও আলবামার মতো শহরগুলোতে আক্রান্তের সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে।

-জেডসি